
শেষ আপডেট: 17 August 2023 10:53
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনে এক দম্পতির সঙ্গে কথা কাটাকাটি চলছিল রাজ্য সরকারি এক কর্মীর। রাগের মাথায় ওই দম্পতি সটান এক ঘুষি মেরে বসেন ওই যুবককে। তাতেই ভারসাম্য হারিয়ে রেল লাইনের উপর পড়ে যান ওই যুবক (Man Falls On Tracks)। তখন সেই লাইন দিয়েই দ্রুতগতিতে ছুটে আসছিল ট্রেন। ওই কর্মী উঠে দাঁড়ানোর আগেই তাঁকে একেবারে পিষে দিয়ে চলে যায় ট্রেনটি (Run Over By Train)!
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের সিওন স্টেশনে (Mumbai news)। মৃতের নাম দীনেশ রাঠোর। দীনেশ মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ ব্যবস্থার একজন কর্মী। জিআরপি সূত্রে খবর, গত রবিবার অবিনাশ মানে (৩১) এবং তাঁর স্ত্রী শীতল মানে (৩০) নামে এক দম্পতির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন দীনেশ।
তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দীনেশকে মৃত বলে ঘোষণা করেন। জিআরপি আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনার পরেই স্টেশন ছেড়ে পালিয়ে যান ওই দম্পতি।
প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং স্টেশন চত্বর ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ধারাভি এলাকা থেকে অবিনাশ এবং শীতলকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
চার দিনের শিশুর মৃত্যুতে উত্তাল বাগুইআটির হাসপাতাল, বিক্ষোভের মুখে পুলিশ