Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের লোকাল ট্রেনে গান গেয়ে সে কী নাচ বৃদ্ধদের! ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনের যাত্রী মাত্রেই স্বীকার করবেন, ট্রেনযাত্রা একটা অন্যরকমের অনুভূতি। এ তো শুধু সময়মতো গন্তব্যে পৌঁছানো নয়, বরং আরও অনেক কিছু। প্রত্যেকদিন একই সময়ে যাতায়াত করতে করতে পরস্পরের মুখ চেনা হয়ে যান যাত্রীরা। ছোট থ

মুম্বইয়ের লোকাল ট্রেনে গান গেয়ে সে কী নাচ বৃদ্ধদের! ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 30 June 2023 15:06

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনের যাত্রী মাত্রেই স্বীকার করবেন, ট্রেনযাত্রা একটা অন্যরকমের অনুভূতি। এ তো শুধু সময়মতো গন্তব্যে পৌঁছানো নয়, বরং আরও অনেক কিছু। প্রত্যেকদিন একই সময়ে যাতায়াত করতে করতে পরস্পরের মুখ চেনা হয়ে যান যাত্রীরা। ছোট থেকে বড়, সকলেই তখন বন্ধুর মতো, চলে হাজারও গল্প, আড্ডা, একসঙ্গে খাওয়া দাওয়া। রুমাল মেলে ধরে সেটাকেই টেবিল বানিয়ে তাস খেলা- এ তো লোকাল রোজকার দৃশ্য।

এবার মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে (Mumbai Local train) একদল নিত্যযাত্রী রীতিমতো নাচে গানে মেতে উঠলেন। তাঁদের মধ্যে মধ্যবয়স্ক অফিসযাত্রী থেকে শুরু করে বৃদ্ধ ব্যবসায়ী, সকলেই রয়েছেন। ভিড়ে ঠাসা ট্রেনে সকলে মিলে হইহই করে গান ধরলেন তাঁরা। শুধু গানে কী আর শান্তি হয়? প্রাণের আরামটুকু পেতে তাই পা-ও মেলালেন কেউ কেউ। লোকাল ট্রেনের সেই গান-নাচের আসরের ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, কয়েক দশক আগের হিট গান 'কাঁটা লাগা'য় সুর মিলিয়েছেন একদল নিত্যযাত্রী। হাততালি দিয়ে, কখনও বা ট্রেনের কামরার দেওয়াল চাপড়ে চলছে তাল মেলানো। কয়েকজন সেই তালে পা-ও মিলিয়েছেন অনায়াসেই। বয়স কিংবা স্থান-কাল-পাত্র, কোনওটাই বাধা হয়নি।

দেখুন সেই ভিডিও

https://twitter.com/TheWallTweets/status/1674790613433352197?t=VX7muHjKGwGHIkZRvBzAOA&s=19

তাঁদের এভাবে আনন্দ করতে দেখে খুশি নেটিজেনরাও। সবার মুখে একটাই কথা, কাজের চাপ, পরিশ্রম, সংসারের নানা টুকরো টাকরা অশান্তি, দৈনন্দিন জীবনের হাজারটা সমস্যা ভুলে যাওয়ার জন্য এই ট্রেনযাত্রাটুকুই যথেষ্ট!

নতুন রূপে ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’, প্রোমোতে কী বললেন বিগ বি?


```