Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'থ্যাঙ্ক ইউ নাথুরাম গডসে'! বিতর্কিত টুইট করে বরখাস্ত হওয়ার মুখে মহিলা আইএএস

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে বিতর্ক নতুন নয়। বারবার নানা ইস্যুকেই সামনে এসেছেন তিনি। তাঁকে হাতিয়ার করে কখনও ভোট ভিক্ষা করেছে কোনও দল, কোনও দল আবার তাঁকে ছোট করে বিতর্কের মুখে পড়েছে। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। দেশের জনক। মহাত্মা। ২০১৯ সাল

'থ্যাঙ্ক ইউ নাথুরাম গডসে'! বিতর্কিত টুইট করে বরখাস্ত হওয়ার মুখে মহিলা আইএএস

শেষ আপডেট: 2 June 2019 06:42

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে বিতর্ক নতুন নয়। বারবার নানা ইস্যুকেই সামনে এসেছেন তিনি। তাঁকে হাতিয়ার করে কখনও ভোট ভিক্ষা করেছে কোনও দল, কোনও দল আবার তাঁকে ছোট করে বিতর্কের মুখে পড়েছে। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। দেশের জনক। মহাত্মা। ২০১৯ সালের লোকসভা নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে। কিন্তু মহাত্মা গান্ধী এবং তাঁর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে বিতর্ক এখনও জারি৷ এবার বিতর্কের কেন্দ্রে এক মহিলা আইএএস অফিসার, নিধি চৌধুরী৷ ‘বাপু’কে নিয়ে মন্তব্য করে ট্যুইট করেন তিনি। আর তাতে জাতির জনকের হত্যাকারী গডসে-কে মহিমান্বিত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷ মুম্বই মিউনিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার নিধি চৌধুরী ভোটের আগে ট্যুইট করেন, ১৫০তম গান্ধী জয়ন্তীতে তাঁর মুখ নোট থেকে সরিয়ে দেওয়া হোক৷ পৃথিবীর যে প্রান্তে তাঁর যত মূর্তি আছে সেগুলি হটিয়ে দেওয়া হোক৷ এমনকী তাঁর নামে যত প্রতিষ্ঠান ও রাস্তা আছে, সব বদলে অন্য নাম রেখে দেওয়া হোক৷ এটাই হবে গান্ধীর প্রতি দেশবাসীর আসল শ্রদ্ধাঞ্জলি৷ তিনি লেখেন, "থ্যাংক ইউ গডসে ফর ৩০.১.১৯৪৮৷" ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে মহাত্মা গান্ধীকে সামনে থেকে গুলি চালিয়ে হত্যা করেছিল নাথুরাম গডসে৷ এই হত্যার কথা স্বীকার করে নেয় গডসে নিজেও৷ জানায়, দেশভাগের জন্য গান্ধী-ই দায়ী বলে মনে করত সে৷ সেই বিশ্বাস থেকেই এই খুন বলে জানায় গডসে৷ ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর গডসের ফাঁসি হয় এই অপরাধে।
তার পর থেকেই বহু বার নাথুরাম গডসে-কে সামনে রেখে নানা কাজকর্ম করছে নানা সংগঠন। সম্প্রতি নিধির এই টুইটের পরে ফের সমালোচনার ঝড় ওঠে নেট-দুনিয়ায়৷ দাবি ওঠে নিধির অপসারণের৷ বিতর্ক বাড়তে থাকায় তড়িঘড়ি টুইটটি মুছে দেন নিধি। পরে তিনি আত্মপক্ষ সমর্থন করে জানান, তাঁর টুইটের ভুল ব্যাখ্যা হয়েছে৷ তিনি স্বপ্নেও মহাত্মা গান্ধীকে অবমাননা করার কথা ভাবতেও পারেন না৷ জীবনের শেষ নিঃশ্বাস অবধি তাঁর সামনে মাথা নত করেই থাকবেন বলে দাবি করেন৷
ভোটের সময়ে নাথুরাম গডসকে টেনে আনেন অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসন৷ বলেন, "গডসেই ছিলেন স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী৷" নাথুরামকে টেনে আনলে গান্ধীর কথা উঠবে না, তা কখনওও হয় না৷ এ ক্ষেত্রেও হয়নি৷ বিজেপি শিবির থেকে কট্টর হিন্দুত্ববাদী নেতা ও নেত্রীরা আসরে নেমে নাথুরামকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন৷ যার বিরোধিতা করেন অন্যান্য রাজনৈতিক নেতারা৷

```