Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অতিরিক্ত টিভির নেশা, বরের হাতে খুন বৌ

দ্য ওয়াল ব্যুরো: অনেকক্ষণ ধরে টিভি দেখার অপরাধে বৌকে খুন করল ৩২ বছরের এক যুবক।  গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে খুন করে সে।  নিজেই পুলিশের কাছে গিয়ে অপরাধ শিকার করে চেতন চৌঘুল।  ৩২ বছরের চেতন চৌঘুলের কোনও রোজগার নেই।  বেকার যুবকের সাথে তার বৌ আরত

অতিরিক্ত টিভির নেশা, বরের হাতে খুন বৌ

শেষ আপডেট: 11 April 2019 11:59

দ্য ওয়াল ব্যুরো: অনেকক্ষণ ধরে টিভি দেখার অপরাধে বৌকে খুন করল ৩২ বছরের এক যুবক।  গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে খুন করে সে।  নিজেই পুলিশের কাছে গিয়ে অপরাধ শিকার করে চেতন চৌঘুল।  ৩২ বছরের চেতন চৌঘুলের কোনও রোজগার নেই।  বেকার যুবকের সাথে তার বৌ আরতির ঝগড়া লেগেই থাকত রোজ।  তাদের দু বছরের একটি ছেলেও রয়েছে।  পুলিশের কাছে ছেলেটি বলেছে, মা বাবা প্রায়ই ঝগড়া করত, আর ঝগড়ার পরেই আরতি তাকে নিয়ে মা বাপের বাড়ি চলে যেত। ঘটনাটি মুম্বইয়ের আন্ধেরিতে ঘটেছে মঙ্গলবার রাতে।  মঙ্গলবার সন্ধের পরে আরতি ঘরের খরচের জন্য টাকা চায় চেতনের কাছে।  চেতন তার কাছে টাকা নেই বলে দেয়, এরপরেই শুরু হয় তাদের ঝগড়া।  আরতি টিভি দেখে বা মোবাইল ফোনে অনেকটা সময় কাটাত বলে অভিযোগ করেছে চেতন।  সেদিনও তারা ঝগড়ার পরে ঘুমিয়ে পড়ে চেতন।  সে সময়েও আরতিকে চেতন বলে মোবাইল ফোন রেখে দিতে।  তারপরেও ভোর ৪টে নাগাদ যখন জোরে টিভির আওয়াজে ঘুম ভেঙে যায় চেতনের, তখন সে আর মাথা ঠিক রাখতে পারেনি।  নাইলনের দড়ি নিয়ে পেঁচিয়ে দেয় আরতির গলায়।  কিছুক্ষণ পরেই তার সম্বিত ফেরে, তবে তখন সব শেষ।  সে নিজেই পৌঁছে যায় থানায়।  পুলিশের কাছে গিয়ে বলে সবটাই।  স্থানীয় থানার পুলিশ তার কথা শুনে অভিযোগ দায়ের করেছে এবং চেতনকে গ্রেফতারও করেছে।

```