Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mumbai Airport Maintenance: ১০ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর 

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ মে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। ওই দিন বিমানবন্দরের দুটি রানওয়ে যথাক্রমে ১৪/৩২ এবং ০৯/২৭ বন্ধ রাখা হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে। যাত

Mumbai Airport Maintenance: ১০ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর 

শেষ আপডেট: 2 May 2022 14:29

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ মে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। ওই দিন বিমানবন্দরের দুটি রানওয়ে যথাক্রমে ১৪/৩২ এবং ০৯/২৭ বন্ধ রাখা হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।

যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বছরই একটি নির্দিষ্ট দিনে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের (Mumbai Airport Maintenance) জন্য রানওয়ে বন্ধ রেখে প্রয়োজনীয় সংস্কার করা হয়। সেই কারণেই ১০ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিমানবন্দর বন্ধ থাকবে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব মহলকে এই পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে। ওই দিন বাকি সময় ফ্লাইটের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এবং যাত্রীদের সমস্যা যতটা সম্ভব কম হয়, সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার জন্য বলা হয়েছে।

বিকেল ৫টার পর আবার সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবেই চলবে বিমানবন্দরে। ওঠানামা করবে বিমান।

বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে যাত্রীদের জানিয়েছে, ১০ মে-র ফ্লাইটের বিষয়ে কোনও প্রশ্ন থাকলে তারা যেন বিমানবন্দরের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে।

যোগীর মন্ত্রীকে ইঁদুরের কামড়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে গিয়েই বিপত্তি?


```