Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়া ডিভিশনে টানা তিনদিন বাতিল একাধিক ট্রেন, রক্ষণাবেক্ষণের কাজ হবে

শনিবার থেকে সোমবার হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে।

হাওড়া ডিভিশনে টানা তিনদিন বাতিল একাধিক ট্রেন, রক্ষণাবেক্ষণের কাজ হবে

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 December 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেজন্য শনিবার থেকে সোমবার হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। একইভাবে কিছু দুরপাল্লার ট্রেনের যাত্রাপথেরও বদল করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের জনাই রোডে নন-ইন্টারলকিংয়ের একাধিক কাজ হবে। সে কারণে ১৪ ডিসেম্বর (শনিবার) থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। রক্ষণাবেক্ষের কারণে ট্রেন পরিষেবায় প্রভাব পড়ার জন্য যাত্রীদের সহযোগিতার আবেদনও জানিয়েছে রেল। 

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শনি এবং রবিবার এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল, কর্ড লাইনে তিন জোড়া হাওড়া-বর্ধমান, দু’জোড়া হাওড়া-মসাগ্রাম, দু’জোড়া হাওড়া-চন্দনপুর এবং একটি করে হাওড়া-গুড়াপ এবং হাওড়া-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে।

মেন লাইনেও বেশ কয়েকটি লোকাল বাতিল থাকবে। এর মধ্যে রয়েছে এক জোড়া হাওড়া-মেমারি, তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল এবং এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল। 

একইভাবে কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা-অমৃতসর, কলকাতা-আমদাবাদ, কলকাতা-পটনা গরিবরথ এবং কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস শনিবার নৈহাটি লিঙ্ক কেবিন-ব্যান্ডেল-বর্ধমান দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই পথেই রবিবার চলবেকলকাতা-বালুরঘাট এবং কলকাতা গাজিপুর এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-অজমের এক্সপ্রেসেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

শনি থেকে সোম বর্ধমান-ব্যান্ডেল দিয়ে যাতায়াত করবে কালকা-হাওড়া মেল, মুম্বই-হাওড়া মেল, ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, জবলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস এবং দেহরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেস, দেহরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, প্রয়াগরাজ রামবাগ-হাওড়া এক্সপ্রেস।


```