Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনে জমি দখল করে একাধিক পার্টি অফিস, সবগুলি ভেঙে ফেলতে হবে! কড়া নির্দেশ হাইকোর্টের

নিউটাউনে জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ ছিলই। এবার সেগুলি ভেঙে ফেলার জন্য কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

নিউটাউনে জমি দখল করে একাধিক পার্টি অফিস, সবগুলি ভেঙে ফেলতে হবে! কড়া নির্দেশ হাইকোর্টের

নিউটাউনে জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ।

শেষ আপডেট: 10 May 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনে জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ ছিলই। এবার সেগুলি ভেঙে ফেলার জন্য কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নিউটাউনে ফুটপাথ এবং ফাঁকা জায়গা দখল করে একাধিক পার্টি অফিস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। ফুটপাথ দখল হয়ে যাওয়ায় মানুষের চলাচলের পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তারই ফলে বাড়ছে দুর্ঘটনাও।

এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, শাসকদলের নেতাদের রক্ত চক্ষুর ভয়ে মুখ বুজে বসে আছে হিডকো এবং এনকেডিএ।

এরপরই এনকেডিএ এবং নিউটাউন থানার পুলিশকে ফুটপাথ দখল করে গড়ে ওঠা পার্টি অফিসগুলি চিহ্নিত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার এনকেডিএ এবং পুলিশের তরফে ওই রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে।

এরপরই জবর দখল করে গড়ে ওঠা পার্টি অফিসগুলি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।


```