Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিদির বাড়ির ভাইফোঁটায় কাটছাঁট, বড় চমক মুকুল, দ্য ওয়াল আগেই লিখেছিল

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ভাইফোঁটায় এবার যে বড় কাটছাঁট হতে চলেছে দ্য ওয়ালে সেই খবর আগেই লেখা হয়েছিল। হলও তাই। ২০১৯ সালে যে লম্বা তালিকা দেখা গিয়েছিল, তার থেকে প্রায় ৯০ শতাংশই বাদ পড়লেন। আবার চমকও

দিদির বাড়ির ভাইফোঁটায় কাটছাঁট, বড় চমক মুকুল, দ্য ওয়াল আগেই লিখেছিল

শেষ আপডেট: 27 October 2022 11:06

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ভাইফোঁটায় এবার যে বড় কাটছাঁট হতে চলেছে দ্য ওয়ালে সেই খবর আগেই লেখা হয়েছিল। হলও তাই। ২০১৯ সালে যে লম্বা তালিকা দেখা গিয়েছিল, তার থেকে প্রায় ৯০ শতাংশই বাদ পড়লেন।

আবার চমকও রইল তালিকায়। বহু দিন পর ভ্রাতৃদ্বিতীয়ায় দিদির কাছে ফোঁটা নিতে গেলেন মুকুল রায় (Mukul Roy)। ২০১৪ সাল থেকেই মমতা-মুকুল সম্পর্কে রৌদ্রছায়া দেখা যাচ্ছিল। শেষে ২০১৭ সালে ভাইফোঁটার ঠিক আগে তৃণমূল ছেড়েছিলেন মুকুল রায়। আট বছর পর বৃহস্পতিবার দ্বিপ্রহরে তাঁকে ফের দেখা গেল কালীঘাটে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পরিবার। ভাই বোন, তাঁদের ছেলেমেয়ে, নাতি-নাতনি মিলিয়ে ভাইফোঁটা জমজমাট থাকে বাড়ি। দিদি সেই পরিসর আরও বাড়িয়েছেন। তাঁর বাড়িতে ভাইফোঁটায় নিমন্ত্রিত থাকেন দলের অনেক ভাই। সেই তালিকা ক্রমশ দীর্ঘতর হচ্ছিল। শেষ বার ২০১৯ সালে দেখা গিয়েছিল ওই তালিকায় ঢুকেছেন শুভেন্দু অধিকারীও। তা ছাড়া সে বার রাজ্যপাল জগদীপ ধনকড়কেও ভাইফোঁটায় আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর গত দু’বছর কোভিডের কারণে আর বাড়িতে এই ভাইফোঁটা অনুষ্ঠান হয়নি। ভাইদের শুধু মিষ্টি আর উপহার পাঠিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এ বার কোভিড কেটে গেলেও দেখা গেল তালিকায় কাটছাঁট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দৃশ্যতই ভাইফোঁটায় দিদির বাড়িতে আগের মতো ভিড় নেই। এমনিতেই পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকার কারণে তাঁর যাওয়ার প্রশ্ন নেই। সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। নইলে তিনিও প্রতিবার একডালিয়ার বাড়িতে বোনেদের থেকে ফোঁটা নিয়ে দিদির বাড়ি চলে যেতেন। আমন্ত্রিতদের তালিকায় শুধু ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ডেরেক ও ব্রায়েন। এবং সর্বোপরি মুকুল রায়। এ ছাড়া মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক সাংবাদিকও আমন্ত্রিত ছিলেন এদিন।


```