Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খেপ ক্রিকেট থেকে টেস্টের মঞ্চ! প্রথম উইকেট পেয়ে কোহলির কোলে উঠে পড়লেন মুকেশ

দ্য ওয়াল ব্যুরো: এভাবেই স্বপ্নপূরণ হয়ে থাকে। এভাবেই স্বপ্ন মেলে বাস্তবের মাটিতে। যে ছেলেটি বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন সিএবি-র ট্রায়াল দিতে। যিনি ইডেনে এসে প্রথম তিনদিন ট্রায়ালের জন্য ডাকি পাননি। তাঁকে হেনস্থা করা হয়েছিল।

খেপ ক্রিকেট থেকে টেস্টের মঞ্চ! প্রথম উইকেট পেয়ে কোহলির কোলে উঠে পড়লেন মুকেশ

শেষ আপডেট: 22 July 2023 19:15

দ্য ওয়াল ব্যুরো: এভাবেই স্বপ্নপূরণ হয়ে থাকে। এভাবেই স্বপ্ন মেলে বাস্তবের মাটিতে। যে ছেলেটি বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন সিএবি-র ট্রায়াল দিতে। যিনি ইডেনে এসে প্রথম তিনদিন ট্রায়ালের জন্য ডাকি পাননি। তাঁকে হেনস্থা করা হয়েছিল। বারবার ফিরিয়ে দেওয়া হলেও বাবুঘাট থেকে বিহার যাওয়ার বাসে উঠে পড়েননি। বরং দিনের পর দিন পড়ে থেকেছেন, দিয়েছেন ধৈর্য্যের পরীক্ষা।

সেই মুকেশ কুমার (Mukesh Kumar) শনিবার ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে টেস্টে প্রথ উইকেট পাওয়ার পরে সতীর্থদের ভালবাসায় হারিয়ে গেলেন। অতি আনন্দে বিরাট কোহলির কোলে উঠে পড়লেন। বিরাটও নবাগতকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

কলকাতা ময়দানে প্রথম ক্লাব কালীঘাট। তারপর শিবপুর ইনস্টিটিউট। বাবা বিহারের ক্যাব চালক। মা গৃহবধূ। ক্যারিবিয়ান সফরে দলে ডাক পেয়ে হোটেল ঘর থেকেই মা-কে ভিডিও কলে বলেছিলেন, ‘মা তুমি এতদিন শুধু আমার জন্য ঈশ্বরকে ডেকে গিয়েছ, আজ তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলো তোমার ছেলে আজ ভারতীয় দলে সুযোগ পেয়েছে।’

মুকেশের ওই ভিডিও কল আবার বিসিসিআই নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। ময়দানে যে ক্রিকেটারকে খেপ খেলে দেশের বাড়িতে টাকা পাঠাতে হতো। সেই মুকেশ কুমার বাংলার হয়ে রঞ্জি খেলছেন বছর ছয়েক হয়ে গেল।

মুকেশ এদিন অফস্টাম্পের অনেকটা বাইরের বল করেছিলেন। কাট করতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিষেককারী ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। ভুল টাইমিংয়ে কিপার ঈশান কিষাণের হাতে জমা পড়তেই মুকেশের উচ্ছ্বাস। প্রথম টেস্ট উইকেট বলে কথা! সাফল্যে প্রথমে দৌড়ে এলেন বিরাট। তরুণ পেসারের মাথায় হাত রেখে তাঁকে ভরসা দিলেন। তারপর বাকিরা ছুটে এসে মুকেশের পিঠ চাপড়ে দিলেন। আজ কঠিন লড়াই সফল হল বিহারের ছেলেটির। মুকেশ এখন বাংলারও ছেলে!

মেট্রো রেলের কাজের জন্য সরছে কালীঘাটসহ ময়দানের পাঁচ ক্লাব


```