Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদীর পর এ বার কেদারনাথে মুকেশ অম্বানী, ধ্যান নয় দান করলেন ২ কোটি

দ্য ওয়াল ব্যুরো: ২৩ মে-র আগে কেদারনাথ-বদ্রীনাথ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ২৩ মে-র পরে গেলেন রিল্যায়ান্স-সুপ্রিমো মুকেশ অম্বানী। এশিয়ার অন্যতম এই ধনী ব্যক্তি বরাবরই থাকেন খবরের শিরোনামে। কেদার-বদ্রী সফর ঘিরে ফের একবার চর্

মোদীর পর এ বার কেদারনাথে মুকেশ অম্বানী, ধ্যান নয় দান করলেন ২ কোটি

শেষ আপডেট: 24 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ২৩ মে-র আগে কেদারনাথ-বদ্রীনাথ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ২৩ মে-র পরে গেলেন রিল্যায়ান্স-সুপ্রিমো মুকেশ অম্বানী। এশিয়ার অন্যতম এই ধনী ব্যক্তি বরাবরই থাকেন খবরের শিরোনামে। কেদার-বদ্রী সফর ঘিরে ফের একবার চর্চার কেন্দ্রে তিনি। সূত্রের খবর, কেবলমাত্র ভক্তির টানে নয়, অম্বানীর এই সফরের অন্য লক্ষ্যও ছিল। কেদারনাথ-বদ্রীনাথ ঘুরে পুজো সেরে তিনি মন্দির কমিটির ট্রাস্টে ২ কোটি টাকা দান করেছেন। পুজোর জন্য চন্দন কাঠ আর জাফরান কিনতেই মন্দির কমিটিকে এই অনুদান দিয়েছেন মুকেশ অম্বানী। 'বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটি' (BKTC)-র চিফ একজিকিউটিভ অফিসার বিডি সিং ধর্মাধিকারি জানিয়েছেন, গত ২০ মে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে কেদার-বদ্রীর দরজা। চলতি বছরে এক প্রবাসী ভারতীয় ছাড়া এত বড় দান কেউ করেননি। তিনি প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার অলঙ্কার মন্দির কমিটিকে দান করেছিলেন। তার পর মুকেশ অম্বানী অনুদান দিলেন ২ কোটি টাকা। তামিলনাড়ু থেকে উন্নতমানের চন্দনকাঠ নিয়ে আসার জন্য মন্দির কমিটিকে বলেছেন তিনি। ধর্মাধিকারির কথায়, "উনি মন্দিরে ঘুরে পুজো দেন। দেশবাসীর জন্য প্রার্থণা করেন, ভগবত গীতা পাঠও মন দিয়ে শোনেন।" গত ১৯ মে উত্তরাখণ্ড সফরে গিয়ে কেদারনাথের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার পর প্রায় ১৭ ঘণ্টা ধ্যান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুহার ভিতরে মোদীর ধ্যানমগ্ন হওয়ার সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় বিরোধীদের তুমুল কটাক্ষ-সমালোচনা, রসিকতার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগও আনেন অনেকে। সে সবের জবাব না দিয়ে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষেই যে তিনি কেদার-বদ্রিনাথ সফরে গিয়েছিলেন সে কথা কৌশলে বুঝিয়ে দেন মোদী। তাঁর পরে মুকেশ অম্বানীর কেদার-বদ্রী সফর ঘিরেও শুরু হয়েছে চর্চা। তবে রিলায়্যান্স চেয়ারম্যানের জানিয়েছেন, তিনি বরাবরই মন্দির ট্রাস্টে দান করেন। বিকেটিসি-র অন্যতম সদস্যও তিনি। বস্তুত, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-কে টপকে ইতিমধ্যেই দেশের সর্ববৃহৎ সংস্থা হিসেবে উঠে এসেছে মুকেশ অম্বানীর সংস্থা। নিট লাভ, লেনদেন এবং মার্কেট ক্যাপিটালাইজেশন— তিন ক্ষেত্রেই শীর্ষস্থান দখল করে নিল রিলায়্যান্স। পর্যবেক্ষকদের মতে, এই সাফল্যের জন্যই হয়তো 'বাবা' কেদারনাথের আশীর্বাদ প্রার্থী হয়েছেন অম্বানী।

```