Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গোয়েন্দা তথ্যে হামলার আশঙ্কা, আম্বানিকে জেড প্লাস সিকিউরিটি দিল মোদী সরকার

দ্য ওয়াল ব্যুরো: রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ভারতীয় শিল্পপতির নিরাপত্তা জেড ক্যাটগরি থেকে জেড প্লাস ক্যাটাগরি (Z+ Category Security) দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্ল

গোয়েন্দা তথ্যে হামলার আশঙ্কা, আম্বানিকে জেড প্লাস সিকিউরিটি দিল মোদী সরকার

শেষ আপডেট: 29 September 2022 14:05

দ্য ওয়াল ব্যুরো: রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ভারতীয় শিল্পপতির নিরাপত্তা জেড ক্যাটগরি থেকে জেড প্লাস ক্যাটাগরি (Z+ Category Security) দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি গোয়েন্দা তথ্যে হামলার আশঙ্কা উঠে এসেছে। সেই ভিত্তিতেই এই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। সূত্রের খবর, সবদিক থেকে বিবেচনা করেই দেশের অন্যতম শিল্পপতির নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ৫৮ জন কমান্ডো ঘিরে থাকবে তাঁকে।

মুকেশ আম্বানির নিরাপত্তা নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আম্বানির জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, মুকেশ আম্বানির জেড প্লাস নিরাপত্তা দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত বহাল থাকবে। নিরাপত্তা বলয়ের কোনও পরিবর্তন হবে না।

উল্লেখ্য, অ্যান্টিলা বিস্ফোরক সংক্রান্ত ঘটনার জেরে সেই আলোচনা চলছে দেশজুড়ে। আম্বানি বাসভবনের কাছে একটি স্করপিও গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই থেকে আম্বানির নিরাপত্তা ব্যাপারে কড়া নজর রাখা হচ্ছিল।

স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল মোদী সরকার, কোন মেয়াদে কত বাড়ল জেনে নিন এক নজরে


```