Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স, বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেদের জোড়ার চেষ্টা মুকেশের

এবার কালীঘাট মন্দির সংস্কারের কাজ করবে রিলায়েন্স কোম্পানি, বিশ্ব বাংলা গ্লোবাল বাণিজ্য সামিটের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স, বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেদের জোড়ার চেষ্টা মুকেশের

শেষ আপডেট: 21 November 2023 19:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলা তো বটেই দেশের বহু মানুষের আবেগ ও ভক্তির সঙ্গে জড়িয়ে আছে কালীঘাট। মায়ের সেই মন্দির ও মন্দির চত্বর সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার তৈরি হচ্ছে স্কাইওয়াকও। এবার কালীঘাট মন্দির সংস্কারের কাজ করবে রিলায়েন্স কোম্পানি, বিশ্ব বাংলা গ্লোবাল বাণিজ্য সামিটের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

বাণিজ্য খাতে বিনিয়োগের জন্য বাংলা যে আদর্শ জায়গা তা এদিন সামিটের মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন মুকেশ। তিনি বলেন, বাংলার এখন যা জিডিপি, তা থেকেই বোঝা যাচ্ছে এই রাজ্য এখন বিনিয়োগের জন্য কতটা উর্বর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নতি হচ্ছে। 

বাংলায় আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি আরও বেশি করে ব্যবহার করার জন্য বিনিয়োগ করা হবে বলে জানান তিনি। সেইসঙ্গে বাংলায় বায়ো এনার্জি প্ল্যান্ট তৈরি করার কথাও বলেন।

তারপরই মুকেশ আম্বানি বলেন, 'আমি আনন্দের সঙ্গে বাংলা তিনটি উদ্যোগের কথা ঘোষণা করছি। প্রথমেই জানাচ্ছি, আমরা কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ হাতে নিয়েছি। কালীঘাট মন্দিরের ঐতিহ্যকে বজায় রেখেই পুরো মন্দির সংস্কার করা হবে।'  তারপরই মমতাকে উদ্দেশ্য করে মুকেশ বলেন, 'এই প্রকল্প যেমন আপনার হৃদয়ের খুব কাছের, তেমনই নীতা (আম্বানি) ও আমারও।' 

এছাড়াও রিলায়েন্স ফাউন্ডেশন বাংলার ঐতিহ্য রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে। রিলায়েন্স ফাউন্ডেশন দেশজুড়ে তাদের সমস্ত শপিং মলে 'বিশ্ব বাংলা রিটেল চেইন'-এর আউটলেট খুলবে। সেখানে বাংলার হস্তশিল্প ও হ্যান্ডলুম সামগ্রী পাওয়া যাবে। পাশাপাশি মুকেশ এও বলেন, 'স্বদেশ নামে একটি নতুন প্রজেক্ট আমরা শুরু করেছি। এই বিষয়ে একটি ট্রেনিং ইনস্টিটিউট আমরা বাংলায় তৈরি করব।'

দক্ষিণেশ্বরের পর কালীঘাট মন্দির ও তার চত্বর সংস্কারের কাজে হাত দিয়েছিল রাজ্য সরকার। সেই সংস্কারের কাজ অনেকটা এগিয়েওছে। এবার সেই কাজে হাত দিলেন ভারতের শিল্পপতি মুকেশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য কালীঘাট মন্দির সংস্কারের কাজ বেছে নেননি মুকেশ আম্বানি। তিনি বাংলার মানুষ, বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে চাইছেন। আর বাংলার মানুষের আবেগের সঙ্গে যেহেতু কালীঘাট মন্দির ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে তাই কালীঘাট মন্দিরকে বেছে নিয়েছেন মুকেশ।


```