Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে প্রথমবার সেভেন ইলেভেন স্টোর আনছেন মুকেশ আম্বানি

দ্য ওয়াল ব্যুরো : ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির হাত ধরে এদেশের বাজারে আসছে সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের (7-11 Inc) কনভেনিয়েন্স স্টোর। সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের সদর দফতর আমেরিকার ডালাসে। ১৯২৭ সালে ওই কোম্পানি প্রতিষ্ঠা হয়। তাদের খুচরো

দেশে প্রথমবার সেভেন ইলেভেন স্টোর আনছেন মুকেশ আম্বানি

শেষ আপডেট: 7 October 2021 11:55

দ্য ওয়াল ব্যুরো : ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির হাত ধরে এদেশের বাজারে আসছে সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের (7-11 Inc) কনভেনিয়েন্স স্টোর। সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের সদর দফতর আমেরিকার ডালাসে। ১৯২৭ সালে ওই কোম্পানি প্রতিষ্ঠা হয়। তাদের খুচরো পণ্যের দোকানগুলিকে বলা হয় কনভেনিয়েন্স স্টোর্স। এই ধরনের দোকানে কফি, স্ন্যাক ফুড, কনফেকশনারি, সফট ড্রিংক, তামাক, লটারির টিকিট, ওষুধ, প্রসাধনী দ্রব্য, খবরের কাগজ, ম্যাগাজিন, সবই বিক্রি হতে পারে। সেভেন-ইলেভেন ইনকর্পোরেটেড বিশ্বের বৃহত্তম খুচরো ব্যবসায়ী সংস্থাগুলির মধ্যে একটি। বৃহস্পতিবার রিলায়েন্স রিটেল বিবৃতি দিয়ে জানায়, আগামী শনিবার মুম্বইয়ের শহরতলি অঞ্চলে প্রথম দোকানটি খুলবে সেভেন-ইলেভেন। খুব দ্রুত দেশের বাণিজ্যিক রাজধানীতে আরও কয়েকটি দোকান খুলবে ওই সংস্থা। ২০১৯ সালে ফিউচার রিটেলের সঙ্গে চুক্তি হয় সেভেন ইলেভেনের। কিন্তু ফ্রানচাইজি ফি দিতে না পারায় কিছুদিন আগে চুক্তি বাতিল হয়। খুচরো পণ্যের বাজারে এর আগেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে রিলায়েন্স। গতবছর ১৩ হাজার কোটি টাকা খরচ করে তারা দেশের বিভিন্ন প্রান্তে ১৫০০ নতুন দোকান খুলেছে। সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট জো ডি পিন্টো বলেন, ভারতের জনসংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বাধিক। যে দেশগুলির অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বিকাশ হচ্ছে, ভারত তার অন্যতম। তাঁর মতে, ভারতের খুচরো বাজারে বিনিয়োগ করার জন্য বর্তমান সময়টাই আদর্শ। বৃহস্পতিবারই ফোর্বস ম্যাগাজিন জানায়, ২০২১ সালে ৪০০ কোটি ডলার উপার্জন করেছেন মুকেশ আম্বানি। ভারতীয় মুদ্রায় তার মূল্য ৩০ হাজার কোটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৯২৭০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ৭ লক্ষ কোটি টাকা। সম্প্রতি ১০০ জন ধনীতম ভারতীয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস পত্রিকা। তাতে দেখা যায়, ভারতে ধনীতম ব্যক্তি এখনও মুকেশ আম্বানিই। দ্বিতীয় স্থানে আছেন শিল্পপতি গৌতম আদানি। মুকেশ এবং গৌতম, দু'জনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁরা উঠে এসেছেন মোদীর নিজের রাজ্য গুজরাত থেকে। গৌতম আদানির সম্পদের পরিমাণ ৭৪৮০ কোটি ডলার। অর্থাৎ ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকার বেশি। ধনীতমদের তালিকায় তৃতীয় স্থানে আছেন শিল্পপতি শিব নাদার। তাঁর সম্পদের পরিমাণ ৩১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় ২ লক্ষ ৩২ হাজার কোটি টাকা। শিব নাদার এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। চতুর্থ স্থানে আছেন ও পি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দাল। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮০০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা। ফোর্বস ম্যাগাজিনের বক্তব্য, অতিমহামারীর দুই বছরে ভারতের ধনীতমদের সম্পত্তি বেড়েছে ৫০ শতাংশ।

```