Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিঠের স্বাদই বদলে যায়! পৌষ পার্বণের আগে শিলিগুড়ির পাড়ায় থরে থরে শুকোচ্ছে মাটির সরা

পিঠে তৈরিতে মাটির সরা ব্যবহার এখনও অচল হয়নি। কুমোর পাড়ায় তাই এখন ব্যস্ততা তুঙ্গে। 

পিঠের স্বাদই বদলে যায়! পৌষ পার্বণের আগে শিলিগুড়ির পাড়ায় থরে থরে শুকোচ্ছে মাটির সরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 January 2025 16:42

নিবেদিতা দাস, শিলিগুড়ি

পৌষ সংক্রান্তির আর মাত্র কয়েকদিন বাকি। পিঠে পার্বণে নলেন গুঁড়ের পায়েস, পিঠে, পাটিসাপ্টার গন্ধে ম ম করবে চারিদিক। স্টিমার তো আছে, তবে এই পিঠের স্বাদই আলাদা হয়ে যায় যদি তা মাটির সরাতে তৈরি হয়। তাই পিঠে তৈরিতে মাটির সরা ব্যবহার এখনও অচল হয়নি। কুমোর পাড়ায় তাই এখন ব্যস্ততা তুঙ্গে। 

শিলিগুড়ি চরণপাড়া পালপাড়ার বাসিন্দা শ্যাম পাল। পেশায় তিনি মৃৎশিল্পী। মাটির জিনিস তৈরি করেই রুজি রোজগার তাঁর। পরিবারের সদস্যরাও তাঁকে সাহায্য করেন। বাজারে এখন মাটির সরার জোগান দিতে তিনি হিমশিম খাচ্ছেন। 

তিনি জানিয়েছেন, শুধু শিলিগুড়ি নয়, জেলার বাইরে থেকেও তাঁর কাছে সরার বায়না এসেছে। একই সঙ্গে, অন্যান্য মৃৎশিল্পীদের উঠোনে এখন থরে থরে শুকোচ্ছে মাটির সরা, ছোট কড়াই, থালা। আগের মতো মাটির সরাতে পিঠে তৈরির রমরমা না থাকলেও এখনও বহু মানুষ এই পিঠে খেতেই ভালবাসেন।

এমনই এক মৃৎশিল্পী শেফালী পাল বলছেন, একসময়ে মাটির সরার রমরমা বাজার ছিল। এখন বাড়িতে পিঠে-পুলি তৈরির ঝক্কি কেউ নিতে চান না। তাই মাটির সরার অর্ডারও কম আসছে। কিন্তু আগের থেকে মাটির সরার অর্ডার কমে গেলেও পিঠের চাহিদা যে কম গেছে এমনটাও নয়।


```