Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গায়ের উপর ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত ১, আহত শিশু সহ ৫, জয়নগরে মর্মান্তিক ঘটনা

কিছু বুঝে ওঠার আগেই চাপা পড়ল ৬ জনের পরিবার।

গায়ের উপর ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত ১, আহত শিশু সহ ৫, জয়নগরে মর্মান্তিক ঘটনা

ভেঙে পড়ল বাড়ির দেওয়াল

শেষ আপডেট: 5 August 2024 09:32

দ্য ওয়াল ব্যুরো: খাওয়া-দাওয়া সেরে সবে ঘুমোতে গিয়েছিলেন। আচমকাই গায়ের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। কিছু বুঝে ওঠার আগেই চাপা পড়ল ৬ জনের পরিবার। মৃত্যু হয়েছে এক মহিলার। আহত শিশু সহ ৪ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েত এলাকায়।

গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে চলছে টানা বৃষ্টি। আর তাতেই রবিবার রাতে জয়নগরের পূর্ব রঘুনাথপুর গ্রামে নূর জামাল জমাদারের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে মাটির বাড়িতে থাকতেন জামাল। এদিন রাত ৯টা নাগাদ খাওয়া-দাওয়ার পর সবে শুয়েছিলেন তিনি। তখনই ঘটে বিপদ। গায়ের উপর দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে জামালের স্ত্রী শাহানারা জমাদারের। নুর ও তাঁর চার সন্তান গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিন বাড়ির দেওয়াল ভেঙে পড়ার সময়ে বিকট আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। তাঁরাই জামাল সব তাঁর পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাঁদের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্ত্রী-সহ তিন জনকে সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে। সেই সময় পথেই শাহানারার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রের খবর।

কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে মাটির বাড়ির  আলগা হয়ে ভেঙে পড়তে পারে বলে অনুমান এলাকাবাসীদের। যদিও আবাস যোজনার বাড়ি নিয়ে ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের। এর আগেও দেওয়াল ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। 


```