Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দারুণ হালকা বোধ করছি, প্রথম দিন ভ্যাকসিন দেওয়া শেষ হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

দ্য ওয়াল ব্যুরো : শনিবার ভারতে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। দেশ জুড়ে মোট ৩৩৫১ টিকা কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ১ লক্ষ ৯১ হাজার মানুষ। দিনের শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, "আমি দারুণ হালকা বোধ করছি।" তিনি জানান, ভ্য

দারুণ হালকা বোধ করছি, প্রথম দিন ভ্যাকসিন দেওয়া শেষ হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

শেষ আপডেট: 16 January 2021 17:18

দ্য ওয়াল ব্যুরো : শনিবার ভারতে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। দেশ জুড়ে মোট ৩৩৫১ টিকা কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ১ লক্ষ ৯১ হাজার মানুষ। দিনের শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, "আমি দারুণ হালকা বোধ করছি।" তিনি জানান, ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। এদিন দিল্লি এইমসের সাফাইকর্মী মনীশ কুমারকে যখন প্রথম ভ্যাকসিনটি দেওয়া হয়, সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে ওই ভ্যাকসিন সঞ্জীবনীর কাজ করবে। তাঁর কথায়, "কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ওই ভ্যাকসিন হবে সঞ্জীবনী। আমরা এই লড়াইয়ে বিজয়ী হব।" পরে তিনি বলেন, "গতবছর করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনেকাংশে বিজয় অর্জন করেছি। গত তিন-চার মাসে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যায়, আমরা ধীরে ধীরে কোভিডের বিরুদ্ধে জয়লাভ করতে চলেছি।" আমাদের দেশে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামে দু'টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দু'টি প্রতিষেধকেরই দু'টি করে টিকা নিতে হবে। ভারত সরকার এখনও পর্যন্ত ভ্যাকসিন নির্মাতা দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের থেকে কিনেছে ভ্যাকসিনের ১ কোটি ২০ লক্ষ ডোজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করতেই হবে। তা না হলে টিকায় কোনও কাজ হবে না। আরও একটা ব্যাপার স্পষ্ট করে বললেন প্রধানমন্ত্রী। টিকা নিলেই যে কড়াকড়ি কমে যাবে তেমনটা কিন্তু একেবারেই নয়। কোভিড প্রোটোকল মেনেই চলতে হবে সাধারণ মানুষকে। মাস্ক পরা বাধ্যতামূলক, সোশ্যাল ডিস্টেন্সিংও জরুরি। প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশবাসীকে মনে করাতে চাই, করোনার দুটি ডোজ নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন দুটি ডোজের মাঝে প্রায় এক মাসের মতো ব্যবধান থাকবে।” মোদী বলেন, এই সময় বেশি সতর্ক হয়ে চলতে হবে। পারস্পরিক দূরত্ব মানতে হবে লোকজনকে। একুশ সালে মোদীর ভ্যাকসিন মন্ত্র হল ‘দাওয়াই ভি অউর কড়াই ভি’। টিকাকরণ শুরু হওয়ার পরেও সতর্কতায় কোনও ঢিলেমি হবে না। প্রতিষেধক যেমন থাকবে তেমনি সমান তালে থাকবে কড়াকড়িও। মোদী বলেছিলেন, প্রতিষেধকও দরকার আবার কড়া সতর্কতাও। করোনা সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। নতুন সংক্রমণও কমেছে দেশে। এমন পরিস্থিতিতে সব বিধিনিষেধ ভুলে গেলে চলবে না। ঠিক যেভাবে কোভিড প্রোটোকল মেনে এতদিন এক জোট হয়ে দেশবাসী করোনা মহামারীর মোকাবিলা করেছে, পরবর্তীকালেও এমনই ঐক্যবদ্ধ প্রয়াস এই স্বাস্থ্য সঙ্কট থেকে রেহাই দেবে।

```