Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ধোনির কাছ থেকে কী 'সুন্দর উপহার' পেলেন এই পাকিস্তানি পেসার?

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি পেসার (pakistani pacer) হ্যারিস রউফকে (haris rauf) সীমান্তের এপার থেকে ভালবাসা মাখা উপহার মহেন্দ্র সিং ধোনির (dhoni)। পাক বোলার ট্যুইট করে প্রাক্তন ভারতীয় অধিনায়কের (ex india captain) কাছ থেকে একটা 'সুন্দর গিফ

ধোনির কাছ থেকে কী 'সুন্দর উপহার' পেলেন এই পাকিস্তানি পেসার?

শেষ আপডেট: 8 January 2022 17:58

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি পেসার (pakistani pacer) হ্যারিস রউফকে (haris rauf) সীমান্তের এপার থেকে ভালবাসা মাখা উপহার মহেন্দ্র সিং ধোনির (dhoni)। পাক বোলার ট্যুইট করে প্রাক্তন ভারতীয় অধিনায়কের (ex india captain) কাছ থেকে একটা 'সুন্দর গিফ্ট' পাওয়ার কথা জানিয়েছেন। ট্যুইটে লিখেছেন, ধোনি তাঁকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ৭ নম্বর জার্সি (jersey) উপহার দিয়েছেন। ধোনি, সিএসকের ম্যানেজার, রাসেলকে এমন উপহারে আপ্লুত রউফ ধন্যবাদ (thanks)দিয়েছেন। লিখেছেন, প্রবাদপ্রতিম ক্যাপ্টেন কুল এম এস ধোনি নিজের শার্ট উপহার দিয়ে আমায় সম্মানিত করলেন। একটা সুুন্দর উপহার। '7' এখনও ওঁর শুভেচ্ছা, স্নেহের জোরে হৃদয় জয় করছে। জার্সির দুটো ছবিও পোস্ট করেছেন রউফ। ঘটনাচক্রে ধোনির বিরুদ্ধে একটিও ম্যাচ খেলেননি রউফ। যদিও গত  বছর টি ২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বে ভারত, পাকিস্তান মুখোমুখি হয়েছিল। তখন পাকিস্তান একাদশের সদস্য ছিলেন রউফ। আর প্রবীণ ব্যাটার-উইকেটকিপার ধোনি ছিলেন ভারতীয় টিমের ব্যাকরুম স্টাফদের  একজন। পাকিস্তান সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায়। ম্যাচ শেষে ধোনির কাছে গিয়েছিলেন রউফ। গত বছরই আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে আইপিএল থেকে ছুটি নেননি। আসন্ন ১৫-তম আইপিএলে দেখা যাবে তাঁকে। এবারের নিলামে সিএসকের দ্বিতীয় পছন্দের বাছাই ছিলেন তিনি। ১২ কোটি টাকা স্যালারি পাচ্ছেন ধোনি। রউফ  অস্ট্রেলিয়ায় চলতি বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলছেন মেলবোর্ন স্টার্স স্কোয়াডের হয়ে। এমন এই প্রথম নয়। সীমান্ত সন্ত্রাসের ইস্যুতে দুদেশের বিবাদ, সংঘাতের ঊর্ধ্বে উঠে ধোনির আগে আরেক ভারতীয় ক্রিকেট  অধিনায়ক বিরাট  কোহলি পাক বোলার মহম্মদ আমিরকে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। উপলক্ষ্য, ৫ বছরের নিষেধাজ্ঞার পর্ব কাটিয়ে আমিরের ক্রিকেটে প্রত্যাবর্তন। আবার শাহিদ আফ্রিদি অবসর নেওয়ার পর তাঁকে সম্মান, ভালবাসা জানাতে ভারতীয় ক্রিকেট টিম দলের সদস্যদের  সই করা জার্সি উপহার পাঠিয়েছিল।        

```