Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ম্যাচ জিতিয়ে ধোনির কোলে জাদেজা, সম্পর্কের বরফ গলে জল!

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (MS Dhoni) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মধ্যে কি কথা বন্ধ ছিল? তাঁরা কি এর মধ্যে কাছাকাছিও আসেননি? এই নিয়ে সম্প্রতি অনেক কথা হচ্ছিল। কোয়ালিফায়ারের একটি ম্যাচে দেখা যায় জাদেজার একটি ভূমিকায় সন্তুষ্ট

ম্যাচ জিতিয়ে ধোনির কোলে জাদেজা, সম্পর্কের বরফ গলে জল!

শেষ আপডেট: 29 May 2023 21:22

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (MS Dhoni) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মধ্যে কি কথা বন্ধ ছিল? তাঁরা কি এর মধ্যে কাছাকাছিও আসেননি? এই নিয়ে সম্প্রতি অনেক কথা হচ্ছিল। কোয়ালিফায়ারের একটি ম্যাচে দেখা যায় জাদেজার একটি ভূমিকায় সন্তুষ্ট হতে পারেননি মাহি। তিনি সেটি প্রকাশ্যে বলেও দিয়েছিলেন। এই নিয়ে ধোনি কিছু বললে সেটি হজম হয়নি জাড্ডুর।

সোমবার শেষ দুটি বলে ছয় ও চার মেরে জাদেজা জেতাতেই সব রাগ গলে জল ধোনির। তিনি মাথা নিচু করে বসেছিলেন ডাগআউটে। শেষ বলটির সময় ইষ্ট দেবতাকে ডাকছিলেন। সেই ছবিও ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু জাদেজা দলকে জিতিয়ে দিতেই সব অভিমান কেটে গিয়েছে দলনেতার।

https://twitter.com/mufaddal_vohra/status/1663282076035211268

খেলা শেষে দেখা যায় জাদেজাকে কোলে তুলে নিয়েছেন ধোনি। সব রাগ তিনি ভুলে গিয়েছেন। বোঝাই গিয়েছেন এই ছবির জন্যই মনে হয় অপেক্ষা করছিলেন ক্যাপ্টেন কুল। খেলা শেষে জাদেজাও জানিয়ে দেন, তিনি খুশি ধোনির হাতে পাঁচটি ট্রফি উঠেছে বলে।

এমনকী দেখা যায়, আম্বাতি রায়াডুও খুশিতে চোখের জল ফেলছেন। তিনি ফাইনালের আগেই অবসর ঘোষণা করেছিলেন। সেই মুহূর্ত এসে হাজির, যেখানে জিতে বিদয় জানাচ্ছেন মাঠকে।

জাদেজা অবশ্য সকলের কাছে নয়নের মণি হয়ে উঠেছেন। ওই ম্যাচ তিনি জিতিয়ে দিতে পারেন, ভাবা যায়নি। ধোনি শূন্য রানে আউট হয়ে হতাশ ছিলেন, তিনিও খেলা শেষে জাড্ডুর সাফল্যে দারুণ উচ্ছ্বসিত।

জয় শাহ প্রবল বিতর্কে, স্টেডিয়ামে অশালীন অঙ্গভঙ্গী করে সর্বত্রই নিন্দিত অমিত-পুত্র


```