Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনিও হাজার কোটি টাকার মালিক, জন্মদিনের পরেই প্রকাশ্যে মাহির আয়

দ্য ওয়াল ব্যুরো: নিজের ব্যাঙ্ক ব্যালেন্সেও এম এস ধোনির (MS Dhoni) ম্যাজিক তাক লাগিয়ে দেওয়ার মতোই। গত শুক্রবার তিনি পা দিয়েছেন ৪২ বছরে। জন্মদিনের পরেই একটি সংস্থা ধোনির আয়ের বিষয়ে তথ্য পেশ করেছে। তারা খতিয়ে দেখে জানিয়েছে, প্রাক্তন ব

ধোনিও হাজার কোটি টাকার মালিক, জন্মদিনের পরেই প্রকাশ্যে মাহির আয়

শেষ আপডেট: 8 July 2023 19:39

দ্য ওয়াল ব্যুরো: নিজের ব্যাঙ্ক ব্যালেন্সেও এম এস ধোনির (MS Dhoni) ম্যাজিক তাক লাগিয়ে দেওয়ার মতোই। গত শুক্রবার তিনি পা দিয়েছেন ৪২ বছরে। জন্মদিনের পরেই একটি সংস্থা ধোনির আয়ের বিষয়ে তথ্য পেশ করেছে। তারা খতিয়ে দেখে জানিয়েছে, প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ ১০৪০ কোটি টাকা।

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় তিনবছর আগে। তিনি শুধু আইপিএল খেলছেন। বিরাট কোহলি যা আয় করেন, তাঁরই মতো ধোনিরও আয়। রোহিত শর্মা পিছিয়ে রয়েছেন অনেকটাই।

ধোনির ব্র্যান্ড ভ্যালু এখনও আকাশছোঁয়া। তিনি এমনিতেই সোশ্যাল সাইটে তেমন অ্যাকটিভ নন। তাতেই ধোনি টুইটার কিংবা ইনস্টাগ্রাম, আবার ফেসবুকেও একটি পোস্ট করলে তিনি পান দেড় কোটি টাকা।

ধোনি একেকটি আইপিএল থেকে রোজগার করেন ১২ কোটি টাকা। মোট ২০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত মাহি, সেই থেকে মোট আয় মাসেই দুই কোটি টাকা। বছরে সেই আয়ই হয় ২৫০ কোটি টাকার মতো। কারণ প্রতি ব্র্যান্ড থেকেই বছরেই তিনি পান ২০ কোটি টাকার মতো।

ধোনির রয়েছে রিয়াল এস্টেটের ব্যবসা। এমনকী পুণেতে রয়েছে ধোনি এন্টারটেইনমেন্ট। সেখান থেকেও বছরে আয় হয় ২০০ কোটি টাকার ওপর। রাঁচিতে তাঁর বিরাট খামার বাড়ি, মুম্বই, পুণে ও দুবাইতেও বাড়ি রয়েছে।  

ক্যাপ্টেন কুলের গ্যারাজে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ টু, হার্লে ডেভিডসন ফ্যাটবয়, দোকার্টি,  নর্টনের মতো বিখ্যাত বাইক। এমনকী চার চাকার গাড়ির মধ্যে রয়েছে, পোর্শে ৯১১, অডি, মার্সিডিজ, রেঞ্জ রোভার, মিৎসুবিশি পায়েরোর মতো বিলাসবহুল গাড়ি।

বাংলাদেশের মাঠে আফগান সুন্দরীরা, কেউ এসেছেন পড়াশুনো করতে, কেউ করছেন চাকরি


```