
শেষ আপডেট: 28 April 2023 19:24
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (MS Dhoni) প্রতিবারই বুঝিয়ে দিচ্ছেন এই আইপিএলেই (IPL) ক্রিকেটার হিসেবে শেষ হতে চলেছে। বারবার তিনি মেজাজ হারাচ্ছেন। সতীর্থদের ওপর রেগে চিৎকার জুড়ছেন ম্যাচের মধ্যেই।
রাজস্থান ম্যাচেও তাই দেখা গিয়েছে। এমনিতেই ম্যাচে ধোনি রিভিউ সিস্টেম যা চেয়েছিলেন, সেটি মেলেনি। আগেই তাঁর মেজাজ বিগড়ে ছিল। তার মধ্যে চেন্নাই সুপার কিংস অধিনায়ক দলের বোলার মাখিশা পাখিরানার ওপর রেগে যান।
রাজস্থানের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারের সময় দ্বিতীয় বলটি শিমরন হেটমায়ারের প্যাডে লেগে উইকেটের পিছনে চলে যায়। ধোনি তাঁর স্বভাবসিদ্ধ ঢঙে সঙ্গে সঙ্গে নন স্ট্রাইকার প্রান্তে বলটি ছুঁড়ে দেন। কিন্তু বোলার মাথিশা পাথিরানা মাঝখানে এসে বলটি ধরে ফেলেন। ধোনি তারপরেই পাখিরানাকে চিৎকার করে কী একটা বলেন। তাতে বোঝা গিয়েছে তিনি স্টুপিড ধরনের কিছু বলেছেন। মাইক্রোফোনে সেটি শোনাও গিয়েছে।
ধোনির রুদ্রমূর্তি দেখে শ্রীলঙ্কান সতীর্থও অবাক হয়ে গিয়েছেন। সেইসময়ে ধোনি তাঁকে ইঙ্গিতে বলেন যে, তিনি অন্য প্রান্তে বল ছুঁড়তে যাচ্ছিলেন। সেই কারণেই তিনি থ্রো করেছিলেন। যা পরে বুঝতে পারেন পাথিরানা। নিজের ভুল বুঝতে পেরে পাখিরানাও লজ্জায় পড়ে যান।