Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথিশার বোলিং অ্যাকশনে দিশেহারা ব্যাটাররা! 'বেবি মালিঙ্গা'কে কী উপদেশ দিলেন মাহি

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংসের অন্দরে কান পাতলেই এখন শোনা যায় মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) নাম। আরও শোনা যায়, শ্রীলঙ্কান এই তরুণ ক্রিকেটারকে খুঁজে বের করেছিলেন মহেন্দ্র সিং ধোনিই! অর্থাৎ তাঁর কথাতেই ম্যানেজমেন্ট তাঁকে সি

মাথিশার বোলিং অ্যাকশনে দিশেহারা ব্যাটাররা! 'বেবি মালিঙ্গা'কে কী উপদেশ দিলেন মাহি

শেষ আপডেট: 7 May 2023 06:32

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংসের অন্দরে কান পাতলেই এখন শোনা যায় মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) নাম। আরও শোনা যায়, শ্রীলঙ্কান এই তরুণ ক্রিকেটারকে খুঁজে বের করেছিলেন মহেন্দ্র সিং ধোনিই! অর্থাৎ তাঁর কথাতেই ম্যানেজমেন্ট তাঁকে সিএসকে-তে নেয়। সেই পাথিরানা আইপিএলে (Indian Premier League) প্রতি ম্যাচে নিজের জাদু দেখাচ্ছেন। চেন্নাইয়ের পেস বোলিং বিভাগে অন্যতম স্তম্ভ তিনিই।

সবচেয়ে আকর্ষনীয় হল মাথিশার বোলিং অ্যাকশন। ঠিক যেন লাসিথ মালিঙ্গা! রান আপ থেকে শুরু করে বল করা, সবেতেই যেন তাঁর দেশের কিংবদন্তি বোলারকে ছুঁয়ে যান মাথিশা। সেই অ্যাকশন, নিখুঁত ইয়র্করে ঘুম উড়িয়েছেন তাবড় তাবড় ব্যাটসম্যানের। তরুণ এই ক্রিকেটার যেমন ইয়র্ক দিতে পারেন, তেমনই বলে আছে প্রচণ্ড গতি, যা দিশেহারা করে দিচ্ছে ব্যাটারদের।

আইপিএলে যে কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছেন, সেই সব ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন পাথিরানা। বিশ্ব ক্রিকেটের বহু কিংবদন্তি ক্রিকেটারই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধেও সাফল্য পেয়েছেন তিনি। সেই তরুণ প্রতিভাকে উপদেশ দিলেন চেন্নাইয়ের অধিনায়ক মাহি (MS Dhoni Comments on Matheesha Pathirana)। খেলা শেষে তাঁর প্রসঙ্গ উঠতেই ধোনি বলে বসেন, 'আমার মনে ওর টেস্ট ক্রিকেট না খেলাই উচিত। তার ধারেকাছে যাওয়া উচিত নয়। ও শুধু আইসিসি প্রতিযোগিতা খেলতে পারে।'

কেন এমন বললেন ধোনি? মাহি বলেন, পাথিরানার বোলিং অ্যাকশন খুবই ঝুঁকিপূর্ণ। চাপ পড়লে চোটের কবলে পড়তে পারেন মাথিশা। তখন ক্রিকেটজীবন নিয়েই প্রশ্ন উঠবে। তাই লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ধোনি।

শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত নিজের সেরা বোলিং ইনিংস খেলেছেন পাথিরানা। নেহাল ওয়াধেরা, ট্রিস্টান স্টাবস এবং আরশাদ খানকে আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন তিনি। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে নিজের ঝুলিতে ১২ উইকেট পুরে ফেলেছেন ১৯ বছর বয়সি এক তরুণ ক্রিকেটার।

সৌরভ বলেছিলেন 'কিছু জানি না', ভিনেশ বললেন, 'আন্দোলন জানতে হলে যন্তর মন্তরে আসুন!'


```