Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার সারমেয়র সঙ্গে কেক কেটে জন্মদিন পালন! ধোনি দেখালেন তাঁর পৃথিবী আলাদাই

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ যখন তাঁকে খুঁজে বেড়াচ্ছে, সেইসময় এম এস ধোনি (MS Dhoni) নিভৃতে ৭ জুলাই জন্মদিন (Birthday) পালন করল তাঁর খামার বাড়িতেই। তাও কেক কাটার সময় নেই তাঁর স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা, ছিল না কোনও বন্ধুবান্ধব। বরং বাড়ির

চার সারমেয়র সঙ্গে কেক কেটে জন্মদিন পালন! ধোনি দেখালেন তাঁর পৃথিবী আলাদাই

শেষ আপডেট: 8 July 2023 19:50

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ যখন তাঁকে খুঁজে বেড়াচ্ছে, সেইসময় এম এস ধোনি (MS Dhoni) নিভৃতে ৭ জুলাই জন্মদিন (Birthday) পালন করল তাঁর খামার বাড়িতেই। তাও কেক কাটার সময় নেই তাঁর স্ত্রী সাক্ষী ও কন্যা জিভা, ছিল না কোনও বন্ধুবান্ধব। বরং বাড়ির চার পোষ্য সারমেয়ের সঙ্গে কেক কেটে সেই উৎসব পালন করলেন।

ধোনি ফের একবার বুঝিয়ে দিলেন, তাঁর পৃথিবী আলাদা, তাঁর জগতের নাগাল কেউ পাবে না। এও বুঝিয়ে দিয়েছেন, তিনি ধরা না দিলে তাঁর পাত্তা পাওয়ার কোনও উপায় নেই। তাই শুক্রবার ৪২তম জন্মদিনের দিনটিতে তাঁকে দেখা গিয়েছে বাড়ির চার পোষ্য সারমেয়ের সামনে কেক কেটে নিজে খেলেন, আবার তাদেরও খাওয়ালেন।

ওই ভিডিও দ্রুত ভাইরালও হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, বাড়ির বাগানে একটি ছোট্ট টেবিলে রাখা রয়েছে কেক। তার উপরে রয়েছে একটি মোমবাতি। ধোনি নিজেই জ্বালান বাতিটি। পরে ফুঁ দিয়ে নিভিয়ে দেন সেটি। ছুরি দিয়ে কেকটি থেকে বেশ কয়েকটি টুকরো কেটে নেন মাহি। পাশেই ছিল ধোনির পোষ্য চারটি কুকুর। একে একে চার পোষ্যকে এক টুকরো করে কেক খাওয়ান ধোনি। শেষে নিজে মুখে তোলেন কেকের একটি টুকরো।

পুরো কেকটি কেটে পোষ্যদের খাওয়ানোর সময় বিশ্বজয়ী অধিনায়ককে বেশ আনন্দ করতেও দেখা গিয়েছে। তাদের একাধিক টুকরো দিয়েছেন কেকের, নিজেও আবার খেয়েছেন।

মধ্যরাতেই বাড়িতে উৎসব, মহারাজ ও ডোনার প্রেম কাহিনিও ছিল সুপার-ডুপার হিট


```