Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনির জন্মদিনে স্পেশাল গিফট! অন্ধ্রপ্রদেশে মাহির ৭৭ ফুটের কাটআউট বানালেন ফ্যানরা

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) জন্মদিন (Birthday) ঘিরে সাজো সাজো রব সারা দেশে। একজন ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি একটা সময় খড়গপুর রেল স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন, সেই তিনি কিনা দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। যিনি ভারত

ধোনির জন্মদিনে স্পেশাল গিফট! অন্ধ্রপ্রদেশে মাহির ৭৭ ফুটের কাটআউট বানালেন ফ্যানরা

শেষ আপডেট: 7 July 2023 13:23

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) জন্মদিন (Birthday) ঘিরে সাজো সাজো রব সারা দেশে। একজন ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি একটা সময় খড়গপুর রেল স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন, সেই তিনি কিনা দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। যিনি ভারতকে স্বপ্ন দেখতে শুরু করিয়েছেন, আমি রাঁচির একটা সাধারণ ছেলে হয়ে যদি পারি, বাকিরাই বা পারবে না কেন!

৭ জুলাই, ভারতীয় ক্রিকেটের এমন একজনের জন্মদিন, যাঁকে নিয়ে সারা দেশে তুমুল উন্মাদনা। মাহি ম্যানিয়া বলা যেতে পারে। অনেক ফ্যানই নানাভাবে ধোনিকে নিয়ে উৎসবে ব্যস্ত। হায়দরাবাদ ও অন্ধ্রপ্রদেশের ফ্যানরা ধোনির বিশাল কাটআউট বানিয়েছেন। হায়দরাবাদে হয়েছে ৫২ ফুটের কাটআউট, আর অন্ধ্রে হয়েছে ৭৭ ফুটের কাটআউট। নন্দীগামার কাট আউটটি ধোনির সিএসকে জার্সির একটি ছবি। সেখানকার ভক্তদের দুধও ঢালতে দেখা গিয়েছে।

ধোনি মানেই মিথ। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (World Cup) ছিনিয়ে আনেন ধোনি। এরপর ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের দায়িত্ব। ২০১৩ সালে শেষবার ধোনির নেতৃত্বেই ভারতের শেষ আইসিসি ট্রফিতে খেতাব আসে। তারপর শুধুই শূন্যতা।

ওয়ান ডে ক্রিকেটে ধোনির ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০,৭৭৩ রান রয়েছে। ঝুলিতে ১০টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফ সেঞ্চুরি। ধোনি ভারতের হয়ে ৯৮টি টি ২০ খেলে দুটি হাফ সেঞ্চুরি সহ ১২৬.১৩ স্ট্রাইক রেটে ১৬১৭ রান রয়েছে।

মোট ৯০টি টেস্ট ম্যাচ খেলে ছয়টি সেঞ্চুরি এবং ৩৩টি অর্ধশতরানের সাহায্যে ৪৮৭৬ রান করেন। গড় ৩৮.০৯। উইকেটের পিছনেও মাহির নজির রয়েছে। মার্ক বাউচার, অ্যাডাম গিলক্রিস্ট, ইয়ান হিলি ও রডনি মার্শের পরেই তিনি, মোট ২৯৪টি শিকার রয়েছে কিপিং করে।


```