Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইমামি নতুন প্রজন্মের হাতে, এগিয়ে নিয়ে যাবেন দুই ছেলে

দ্য ওয়াল ব্যুরো : ভারতের বৃহত্তম এফএমসিজি সংস্থাগুলির (FMCG Companies) অন্যতম ইমামি লিমিটেডের (Emami Ltd) বোর্ড মিটিং হয় বৃহস্পতিবার। সেখানে কোম্পানির দুই প্রতিষ্ঠাতা (Founder) আর এস আগরওয়াল এবং আর এস গোয়েঙ্কা এক্সিকিউটিভ পদ থেকে ইস্তফা দেও

ইমামি নতুন প্রজন্মের হাতে, এগিয়ে নিয়ে যাবেন দুই ছেলে

শেষ আপডেট: 3 February 2022 14:31

দ্য ওয়াল ব্যুরো : ভারতের বৃহত্তম এফএমসিজি সংস্থাগুলির (FMCG Companies) অন্যতম ইমামি লিমিটেডের (Emami Ltd) বোর্ড মিটিং হয় বৃহস্পতিবার। সেখানে কোম্পানির দুই প্রতিষ্ঠাতা (Founder) আর এস আগরওয়াল এবং আর এস গোয়েঙ্কা এক্সিকিউটিভ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, আর এস গোয়েঙ্কাকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান ও আর এস আগরওয়ালকে চেয়ারম্যান এমেরিটাস পদে নিয়োগ করা হবে। আগামী ১ এপ্রিল থেকে তাঁরা নতুন পদে নিয়োজিত হবেন। কিন্তু দুই প্রতিষ্ঠাতাই সেজন্য কোম্পানি থেকে কোনও ভাতা নেবেন না। আগামী দিনে ইমামি লিমিটেডের দায়িত্ব নেবে নতুন প্রজন্ম। সেই উদ্দেশ্যে সংস্থার বোর্ডের পুনর্গঠন করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন পর্যায়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুশীল কে গোয়েঙ্কা। ইমামি লিমিটেডের বোর্ড তাঁর প্রস্তাব মেনে নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে তিনি সংস্থার পূর্ণ সময়ের ডিরেক্টর নিযুক্ত হবেন। গত দু'দশকের বেশি সময় ধরে ইমামি লিমিটেডের পূর্ণ সময়ের ডিরেক্টর হিসাবে রয়েছেন মোহন গোয়েঙ্কা এবং হর্ষ ভি আগরওয়াল। সংস্থার অগ্রগতিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেজন্য আগামী ১ এপ্রিল থেকে কোম্পানি মোহন গোয়েঙ্কাকে ভাইস চেয়ারম্যান ও পূর্ণ সময়ের ডিরেক্টর এবং হর্ষ ভি আগরওয়ালকে ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করছে। কোম্পানির অংশীদাররা এই নিয়োগ অনুমোদন করেছেন। [caption id="attachment_2429485" align="aligncenter" width="1200"] ইমামি পরিবার।[/caption] কোম্পানির দুই প্রতিষ্ঠাতা আর এস আগরওয়াল এবং আর এস গোয়েঙ্কা বলেন, "আমরা আনন্দের সঙ্গে মোহন গোয়েঙ্কা ও হর্ষ ভি আগরওয়ালের নতুন পদপ্রাপ্তির কথা ঘোষণা করছি। তাঁরা দু'দশক ধরে আমাদের সংস্থার অগ্রগতিতে যে অবদান রেখেছেন, তারই স্বীকৃতি পেলেন।" পরে তাঁরা বলেন, "ইমামি লিমিটেড আমাদের ভালবাসা ও আবেগের ফসল। আমরা এমন একটি দেশীয় সংস্থা গড়ে তুলতে চেয়েছিলাম যা অন্যদের চেয়ে আলাদা। এই কোম্পানির সেবা করতে পারা সৌভাগ্যের বিষয়। বোর্ড আমাদের নিয়মিত আমাদের পথ দেখিয়েছে। সেজন্য বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।" মোহন গোয়েঙ্কা ও হর্ষ ভি আগরওয়াল বলেন, "আমাদের সংস্থার দুই প্রতিষ্ঠাতা ও বোর্ড আমাদের ওপরে আস্থা রেখেছেন। কোম্পানির বিকাশের জন্য আমাদের ওপরে দায়িত্ব দিয়েছেন। সেজন্য আমরা তাঁদের ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠাতাদের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ আমাদেরও পথ দেখাবে।" ১৯৭৪ সালে ইমামি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। তা পার্সোনাল কেয়ার ও হেলথকেয়ার প্রোডাক্ট তৈরি ও বিক্রি করে। ইমামির প্রোডাক্টের সংখ্যা ৩০০-র বেশি। তার মধ্যে আছে নবরত্ন, বোরোপ্লাস, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ঝান্ডু বাম, এবং মেন্থোস প্লাস। ২০১৫ সালে ইমামি 'কেশ কিং'-এর ব্যবসা কিনে নেয়। ২০১৯ সালে ইমামি কিনে নেয় জার্মান ব্র্যান্ড 'ক্রিম ২১'।

```