Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছেলেধরা সন্দেহে পিটিয়ে খুন, বেধড়ক মারে জখম পাঁচ, ক্ষোভের আগুন মধ্যপ্রদেশের গ্রামে

দ্য ওয়াল ব্যুরো: ফের ছেলেধরা গুজব। ফের পিটিয়ে খুন। আগুন জ্বলল মধ্যপ্রদেশে। ধর জেলার বোরলাইয়ের মানাওয়ার এলাকায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হল এক চাষিকে। গুরুতর জখম আরও পাঁচজন। শঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। চোখের সা

ছেলেধরা সন্দেহে পিটিয়ে খুন, বেধড়ক মারে জখম পাঁচ, ক্ষোভের আগুন মধ্যপ্রদেশের গ্রামে

শেষ আপডেট: 6 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের ছেলেধরা গুজব। ফের পিটিয়ে খুন। আগুন জ্বলল মধ্যপ্রদেশে। ধর জেলার বোরলাইয়ের মানাওয়ার এলাকায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হল এক চাষিকে। গুরুতর জখম আরও পাঁচজন। শঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। চোখের সামনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখেও নাকি মুখ বন্ধ করে ছিল পুলিশ, অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি, গ্রামবাসীদের অভিযোগ এমনটাই। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ছ’জন পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। গ্রামে ছ’জন অচেনা লোক ঘুরে বেড়াচ্ছে এমন খবর রটেছিল গতকাল সন্ধেয়। ভিন্য গ্রামের চাষিদের দেখে সন্দেহ আরও দৃঢ় হয় লোকজনের। গ্রামের মাথার নির্দেশে জনা কয়েক গ্রামবাসী ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপর। প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে হাতাহাতি। আহত চাষিরা জানিয়েছেন, তাঁরা যে ছেলেধরা বা দুষ্কৃতী নন, সেটা মানতেই চাইছিলেন না গ্রামবাসীরা। উল্টে নানারকম মিথ্যা দোষ চাপানো হচ্ছিল তাঁদের উপরেই। শেষে একা গোটা দল ঘিরে ফেলে তাঁদের। যে গাড়ি ভাড়া করে তাঁরা গ্রামে এসেছিলেন সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁদের দিকে ইট-পাথর ছুড়তে শুরু করেন গ্রামবাসীরা। পালাবার চেষ্টা করলে শুরু হয় বেধড়ক মার। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পরে পুলিশ এসে পড়ায় বাকিদের উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, ছেলেধরার এই গুজব ছড়িয়েছিল গ্রামের মোড়ল। এই ঘটনার পিছনে তাঁর অন্য অভিসন্ধি ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঠিকাদারের সঙ্গে টাকাপয়সার লেনদেন হয়েছিল ওই চাষিদের। ঠিকাদারকে আড়াই লক্ষ টাকা ধার দিয়েছিল ওই চাষিরা। তার মধ্যে কিছু টাকা ঠিকাদার ফেরত দিলেও, বাকিটা নানা টালবাহানা করে এড়িয়ে যাচ্ছিল। সেই বকেয়া টাকা নিতেই বোরলাই গ্রামে ঢোকে চাষিরা। https://twitter.com/SINGH_SANDEEP_/status/1225025877785923586?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1225025877785923586&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fcrime%2Fstory%2Fmadhya-pradesh-dhar-borlai-farmers-labourers-fight-death-injured-1643603-2020-02-05 উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি জখম চাষিদের পরিবারের। তাঁরা জানিয়েছেন, টাকা মেটানোর নামে চাষিদের গ্রামে ডেকে পাঠানো হয়েছিল। সবটাই পূর্ব পরিকল্পিত। তাঁরা গ্রামে পা দিতেই ছেলেধরার গুজব রটিয়ে দেওয়া হয়। ঘটনায় আজ গ্রামের মোড়ল-সহ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার এপি সিং জানান, এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও দেখে আরও ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ইনদওর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুখ্যমন্ত্রী কমল নাথ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।    

```