Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যন্তরমন্তরে মৌসুমী টুম্পারা, পুজোর পর কামদুনি যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেন

যন্তরমন্তরে মৌসুমী টুম্পারা, পুজোর পর কামদুনি যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেন

শেষ আপডেট: 12 October 2023 20:58

দ্য ওয়াল ব্যুরো: কামদুনির নির্যাতিতার সুবিচারের আশায় বৃহস্পতিবার সন্ধে থেকে রাজধানী দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা। তাঁদের সঙ্গে রয়েছেন নির্যাতিতার দুই ভাইও। পোস্টার হাতে ধর্নায় বসেছেন তাঁরা। তাতে লেখা, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

রাজধানীতে দাঁড়িয়ে মৌসুমী, টুম্পারা বলেন, , “নিম্ন আদালতের সব তথ্য হাইকোর্টে হাজির করেনি রাজ্য। সেকারণেই অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন। তা বলে ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এটা মেনে নেব না। তাই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া।”

গত শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ে কামদুনি গণধর্ষণ কাণ্ডের ৬ জন অভিযুক্তের ৪ জনই মুক্তি পেয়ে গিয়েছেন। আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, টুম্পা সহ নির্যাতিতার পরিবার।

এদিন যন্তরমন্তরে ধর্নায় বসার আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেন তাঁরা। বস্তুত, প্রত্যক্ষভাবে আন্দোলনকারীদের পাশে রয়েছেন বিজেপির একাংশ নেতৃত্ব। তাঁদের সহযোগিতাতেই এদিন রেখাদেবীর সঙ্গে দেখা করেন মৌসুমীস, টুম্পারা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর তাঁরা জানান, রেখাদেবীর সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন পুজোর পর কামদুনি গ্রামে যাবেন।

শুধু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেনই নয়, এদিন নির্ভয়ার পরিবারের সঙ্গে দেখাও করেন টুম্পা, মৌসুমীরা। নির্ভয়ার মাকেও ধর্না মঞ্চে হাজির হওয়ার আহ্বান জানান তাঁরা।

২০১৩ সালের কামদুনি গণধর্ষণ মামলায় গত শুক্রবার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, সেই সাজা রদ করা হচ্ছে। শুধু তাই নয়, যেসব অভিযুক্তদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নগর দায়রা আদালত, তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাবেই এই রায় দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে রায়ের কপিতে উল্লেখ করেছে, এই অপরাধ পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমাফিক ঘটানো হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ।  এরপরই নির্যাতিতার দুই ভাইকে নিয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন মৌসুমী, টুম্পারা।


```