Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমতলের এই রাজ্যে এখনই চলছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা শূন্যেরও এক ডিগ্রি নীচে! বলুন তো কোথায়

দ্য ওয়াল ব্যুরো: বরফিলি হাওয়া যেন চামড়া কেটে বসে যায় দিনভর। রোদ্দুরের মুখ দেখা যায় না। রাতের বেলা ঘর থেকে বেরোনো দূরস্থান, আগুনের আঁচ থেকে সরাই দায়। হু হু করে নিম্নমুখী পারদ বলে দেয়, অন্তত দুটো মাস এমনটাই কাটবে। না, এ কোনও পশ্চিমি দেশের ক

সমতলের এই রাজ্যে এখনই চলছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা শূন্যেরও এক ডিগ্রি নীচে! বলুন তো কোথায়

শেষ আপডেট: 18 December 2020 10:08

দ্য ওয়াল ব্যুরো: বরফিলি হাওয়া যেন চামড়া কেটে বসে যায় দিনভর। রোদ্দুরের মুখ দেখা যায় না। রাতের বেলা ঘর থেকে বেরোনো দূরস্থান, আগুনের আঁচ থেকে সরাই দায়। হু হু করে নিম্নমুখী পারদ বলে দেয়, অন্তত দুটো মাস এমনটাই কাটবে। না, এ কোনও পশ্চিমি দেশের কথা নয়। এ দেশেরও হিমালয়-ঘেঁষা কোনও এলাকার কথাও নয়। এ কথা রাজস্থানের। দেশের এই মরুরাজ্যের কিছু এলাকায় এখন তাপমাত্রা নেমেছে শূন্যের থেকেও এক ডিগ্রি সেলসিয়াস নীচে। আবহ দফতর জানিয়েছে, মাউন্ট আবু ও তার সংলগ্ন এলাকায় আরও ঠান্ডা পড়বে আগামী কয়েক দিনে। দেশের সমতলভূমিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে রাজস্থানের মাউন্ট আবু এলাকার শিকার হল এই মুহূর্তে দেশের শীতলতম জায়গা। গড় তাপমাত্র সেখানে .৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে পারদ আরও নামে। উত্তর থেকে আসা শৈত্যপ্রবাহ এর অন্যতম কারণ। আবহবিদরা জানিয়েছেন, রাজস্থানের উত্তর ও উত্তর-পশ্চিম দিকের কয়েকটা এলাকা এই শৈত্যপ্রবাহে জবুথবু। ডিসেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত এমনটাই চলবে, বলছে পূর্বাভাস। এর পরে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। শিকারের পরেই আছে রাজস্থানের চুরু এবং পিলানি। এই দুই জায়গায় তাপমাত্রা এখন ২.২ ডিগ্রি সেলসিয়াস এবং ২.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকানীর সেখানে আছে ৩ ডিগ্রি সেলসিয়াসে।

```