Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পথশিশুদের নিয়ে মাদার টেরেসার জন্মবার্ষিকী পালন মাদার হাউসে

দ্য ওয়াল ব্যুরো: 'গতকাল চলে গিয়েছে, আগামিকাল এখনও আসেনি। আমাদের কাছ শুধু আজ আছে। চলো শুরু করা যাক...' থেমে না থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। সেই অনুপ্রেরণার নাম মাদার টেরেসা। করোনা পরিস্থিতিতে বিধি মেনেই তাঁর ১১১ তম জন্মবার্ষি

পথশিশুদের নিয়ে মাদার টেরেসার জন্মবার্ষিকী পালন মাদার হাউসে

শেষ আপডেট: 26 August 2021 13:09

দ্য ওয়াল ব্যুরো: 'গতকাল চলে গিয়েছে, আগামিকাল এখনও আসেনি। আমাদের কাছ শুধু আজ আছে। চলো শুরু করা যাক...' থেমে না থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। সেই অনুপ্রেরণার নাম মাদার টেরেসা। করোনা পরিস্থিতিতে বিধি মেনেই তাঁর ১১১ তম জন্মবার্ষিকী পালন হল কলকাতার মাদার হাউসে। প্রতিবছর এই দিনে মিশনারি অফিস চ্যারিটির তরফ থেকে মাদারের জন্মদিন পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটল না। তবে করোনার কারণে নির্দিষ্ট নিয়ম মেনেই এই অনুষ্ঠান হল মাদার হাউসে। ব্যবস্থা ছিল বিশেষ প্রার্থনার। সারা বিশ্বের মতো এই শহরেও আছেন তাঁর অসংখ্য ভক্ত। এদিন মাদার হাউসের ভিতরে তাঁর কবরে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর ভক্তরা। এমনকি পরের জন্য মন কাঁদা মাদারের জন্মদিনে উপস্থিত হয় পথশিশুরাও। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। কিছু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পথ শিশুদের নিয়ে আসা হয় মাদার হাউসে। এমনকি শোভাবাজারে পথশিশুদের নিয়ে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা মেডিকেল ব্যাংক। এই মেডিকেল ব্যাংকের শ্রষ্ঠা এবং উদ্যোক্তা ডি. আশিস জানান, মাদার টেরেসার মতাদর্শ মানুষের মধ্যে প্রচার করে তাদের অনুপ্রাণিত করাই উদ্দেশ্য। সেই জন্যই এই রকম করোনা অতিমারির পরিস্থিতিতে পথশিশুদের পাশে থাকতে তাঁর এই উদ্যোগ বলে জানান ডি. আশিস। আর্তের জন্য নিজের সারা জীবন অতিবাহিত করেছিলেন তিনি। যতদিন বেঁচে ছিলেন মানুষকে ভালবেসে বেঁচে ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তাঁর অন্তর কাঁদত অসহায় মানুষদের জন্য। তাঁর কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছিলেন মানুষ। সেই মানুষটার জন্মবার্ষিকীতে আছে আর্তের অনুযোগ।

```