Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যমজ সন্তানদের গলা টিপে মারার পর আত্মঘাতী মহিলা, উদ্ধার সুইসাইড নোট

‏দ্য ওয়াল ব্যুরো: তালা বন্ধ দরজা ভাঙতেই পুলিশ হতবাক। দেখা যায়, মাটিতে দুই শিশুর  নিথর দেহ, তাদের গলায় গভীর ক্ষত চিহ্ন। নজর উপরের দিকে যেতেই উদ্ধার হয় মহিলার ঝুলন্ত দেহ। বুধবার মাইশোরে এভাবেই মা ও তার দুই যমজ সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। ত

যমজ সন্তানদের গলা টিপে মারার পর আত্মঘাতী মহিলা, উদ্ধার সুইসাইড নোট

শেষ আপডেট: 23 January 2019 18:30

‏দ্য ওয়াল ব্যুরো: তালা বন্ধ দরজা ভাঙতেই পুলিশ হতবাক। দেখা যায়, মাটিতে দুই শিশুর  নিথর দেহ, তাদের গলায় গভীর ক্ষত চিহ্ন। নজর উপরের দিকে যেতেই উদ্ধার হয় মহিলার ঝুলন্ত দেহ। বুধবার মাইশোরে এভাবেই মা ও তার দুই যমজ সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত করে জানা যায়, আট বছরের যমজ সন্তানদের গলা টিপে খুন করে, আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। মর্মান্তিক ঘটনাটি মাইশোরের বান্দিপালায়া এলাকার। মহিলার ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। চিঠিতে লেখা, ব্যক্তিগত কারণেই দুই সন্তানের শ্বাসরোধের পর আত্মঘাতী হয়েছেন তিনি। এই ঘটনায় কেউ দায়ী নন।  বান্দিপালায়ার ঝুপড়ি এলাকায় দুই সন্তান ও স্বামী নিয়ে থাকতেন মহিলা। টানাটানির সংসারে দিন-মজুর স্বামীর অল্প  আয় নিয়ে চলত অশান্তি। তবে, তা কোনওদিনই বড় আকার নেয়নি বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। তবে, ঘটনার সময় ঘরে ছিলেন না মহিলার স্বামী। সেই সুযোগেই নিজেকে ও দুই সন্তানকে শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার দিন সকালেও প্রতিদিনের মতোই ঘরের কাজ সারছিলেন মহিলা। স্বামীর সঙ্গেও কোনওরকম ঝগড়া হয়নি। পুলিশের কাছে যা স্বীকারও করেছেন মহিলার দিন-মজুর স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে সন্তানদের খুন করার পর অনুশোচনা হয় মহিলার। তারপরই  সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে আত্মহত্যা করেন। পড়ুন- https://www.four.suk.1wp.in/indias-first-bio-fuel-aircraft-to-take-flight-on-republic-day/      

```