
শেষ আপডেট: 24 March 2023 09:13
দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত শিশুকে লাখ টাকায় বেচে দেওয়ার অপরাধে ঝাড়খণ্ড (Jharkhand) থেকে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, একজন মহিলা তাঁর সদ্যোজাত শিশুকে (newborn baby) ৪.৫ লাখ টাকার বিনিময়ে ছাতরা জেলায় বিক্রি করে দিয়েছেন। জন্মের পরেই পুত্রসন্তানকে তার মা (Mother) আশা দেবী বিক্রি করে দেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশ সূত্র মারফত খবর পেয়ে এই শিশু বিক্রিতে যুক্ত থাকার জন্য আশা দেবী সহ ১১ জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আশা দেবীর থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আশা দেবীকে প্রশ্ন করতে সাহিয়া দিদি ওরফে ডিম্পল দেবী নামে একজন মহিলার নাম সামনে আসে। তাঁর কাছ থেকে পাওয়া সূত্র ধরেই পুলিশ ওই শিশুটিকে বোকারো থেকে উদ্ধার করে।
পুলিশের এক আধিকারিক জানান, ছাতরা এবং বোকারোর দুজন দালালের সঙ্গে হাজিরবাগ জেলার বাদকাগাঁও গ্রামের এক দম্পতি ৪.৫ লাখ টাকায় সদ্যোজাত শিশুটিকে কেনার জন্য চুক্তি করে। শিশুটির মা আশা দেবী সেখান থেকে ১ লাখ টাকা নেয় এবং বাকি ৩.৫ লাখ টাকা অন্যান্য অভিযুক্তরা ভাগ করে নেয়।
সদর হাসপাতালের আধিকারিক মণীশ লালের অভিযোগের ভিত্তিতে ছাতরা পুলিশ এফআইআর দায়ের করে। ওই থানার ডেপুটি কমিশনার আবু ইমরান এবং মহকুমা পুলিশ অফিসার অবিনাশ কুমার জানান, খবর পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করে দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই ওই সদ্যোজাত শিশুকে উদ্ধার করে। বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্সে অবিনাশ কুমার জানান, সদ্যোজাত শিশুর মা আশা দেবীর থেকে ১ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
টুইটারে ব্লু টিক আর মিলবে না ফ্রি-তে! এপ্রিল থেকেই গাঁটের কড়ি খসাতে হবে ‘ভেরিফায়েড’ হতে গেলে