Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মহত্যার ভয় দেখিয়ে নিজের প্রেমিকের সঙ্গে নিজেরই নাবালিকা মেয়ের বিয়ে দিল মা!

দ্য ওয়াল ব্যুরো: নিজের ২৮ বছর বয়সি প্রেমিককে (lover) বিয়ে (marry) করার জন্য নিজেরই নাবালিকা মেয়েকে (minor daughter) বাধ্য করল মা (mother)। শুধু তাই নয়, সেই প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য মেয়েকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ও

আত্মহত্যার ভয় দেখিয়ে নিজের প্রেমিকের সঙ্গে নিজেরই নাবালিকা মেয়ের বিয়ে দিল মা!

শেষ আপডেট: 12 November 2022 09:58

দ্য ওয়াল ব্যুরো: নিজের ২৮ বছর বয়সি প্রেমিককে (lover) বিয়ে (marry) করার জন্য নিজেরই নাবালিকা মেয়েকে (minor daughter) বাধ্য করল মা (mother)। শুধু তাই নয়, সেই প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য মেয়েকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। মারাত্মক ঘটনাটি সামনে আসার সঙ্গে সঙ্গেই মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার (arrest) করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর আহমেদনগরের একটি মন্দিরে ওই যুবকের সঙ্গে নিজের ১৫ বছর বয়সি মেয়ের বিয়ে দিয়ে দেয় অভিযুক্ত মহিলা। মেয়ে বিয়েতে রাজি না হলে আত্মহত্যা করার হুমকি দেয় সে। বিয়ের পর ৩৬ বছর বয়সি ওই মহিলার প্ররোচনায় তার প্রেমিক নাবালিকার সঙ্গে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হয় বলে জানা গেছে।

বেশ কয়েকদিন ঘটনার বিষয়ে চুপ ছিল নির্যাতিতা নাবালিকা। কিন্তু পরে এক সহপাঠীর কাছে সবকিছু খুলে বলে সে। এরপরেই এক মহিলা সমাজকর্মীর কানে গিয়ে পৌঁছয় বিষয়টি। তিনি এরপর পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগে তদন্ত নেমে ওই মহিলা এবং তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। দু'জনের বিরুদ্ধে পকসো আইন এবং বাল্যবিবাহ বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক ওই মহিলার দূর সম্পর্কের আত্মীয় হয়। সে ওই মহিলার সঙ্গেই থাকত বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোচিং সেন্টারের মিথ্যা প্রতিশ্রুতি বন্ধে নিয়ন্ত্রণ বিধি চালু রাজস্থানে, কী ভাবছে বাংলা


```