Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেকে খুন করতে সুপারি দিল মা! 'রোজ মদ খেয়ে জ্বালায়, সহ্য করতে পারিনি'

দ্য ওয়াল ব্যুরো: ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ছেলেকে (son) খুন করার সুপারি (supari killer) দিয়েছিল মা (mother)। অভিযোগ উঠতেই গ্রেফতার করা হয়েছে সেই মহিলাকে। অবশ্য দুষ্কৃতীরা হামলা চালালেও কোনওরকমে প্রাণে বেঁচে যান ওই যুবক। ঘটনাটি ঘ

ছেলেকে খুন করতে সুপারি দিল মা! 'রোজ মদ খেয়ে জ্বালায়, সহ্য করতে পারিনি'

শেষ আপডেট: 20 January 2023 09:48

দ্য ওয়াল ব্যুরো: ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ছেলেকে (son) খুন করার সুপারি (supari killer) দিয়েছিল মা (mother)। অভিযোগ উঠতেই গ্রেফতার করা হয়েছে সেই মহিলাকে। অবশ্য দুষ্কৃতীরা হামলা চালালেও কোনওরকমে প্রাণে বেঁচে যান ওই যুবক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার বিকাভোল এলাকায়। জানা গেছে, এই অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিকাভোল থানার সাব-ইন্সপেক্টর বুজ্জি বাবু বলেছেন, কাকিনাড়া জেলার কারাপা মণ্ডল এলাকার বাসিন্দা প্রধান অভিযুক্ত কণক দুর্গা তার ছেলে বীর ভেঙ্কট শিবপ্রসাদকে খুনের জন্য সুপারি কিলার ঠিক করেছিল। জানা গেছে, শিবপ্রসাদ মদ খেয়ে হামেশাই তাঁর মায়ের সঙ্গে ঝামেলা করত। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়েই কনক দুর্গা তাঁকে খুনের ছক কষেছিল বলে জানা গেছে।

পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানায়, "শিবপ্রসাদের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝামেলা করে সে এখন আমার সঙ্গে থাকে। দীর্ঘদিন ধরেই ও মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরত। ঝামেলা করত, এমনকী গায়েও হাত তুলত। ওর অত্যাচারে অতিষ্ঠ হয়েই শেষ অবধি ইয়েদুকোন্ডালু নামে আমার এক আত্মীয়কে গোটা বিষয়টি খুলে জানাই ও শিবপ্রসাদকে মেরে ফেলার পরিকল্পনা করি।

এরপর ইয়েদুকোন্ডালু বীর ভেঙ্কট সত্যনারায়ণ নামের একজন সুপারি কিলারকে কন্ট্র্যাক্ট দেন। সে প্রথমে শিবপ্রসাদকে খুনের জন্য দেড় লাখ টাকা দাবি করেছিলেন। কণক দুর্গা ১ লাখ ৩০ হাজার দিতে সম্মত হয়। এরপরে সত্যনারায়ণ এবং তার সহকারী বোলেম বামশ্রীকৃষ্ণা বিকাভোলের কাছে শিবপ্রসাদকে খুনের পরিকল্পনা করে।

সেই মতো শিবপ্রসাদের উপর লোহার রড নিয়ে হামলা চালায় দু'জন। বেধড়ক মারধরের পর তাঁকে রাস্তায় ফেলে চলে যায় দুই দুষ্কৃতী। তবে সৌভাগ্যবশত একজন রেলওয়ে গ্যাংম্যানের চোখে পড়ে যান গুরুতর আহত শিবপ্রসাদ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে দুই অপরাধী। এরপর তাদের জেরা করেই মূল অভিযুক্ত আক্রান্তের মা কণক দূর্গার কথা জানতে পারে পুলিশ।

যুবকের চোখে লঙ্কাগুঁড়ো দিয়ে ৮ লাখ টাকা লুঠ! ডলার ভাঙানোর নাম করে ডাকা হয়েছিল তাঁকে


```