কোলের ছেলেকে টেনে নিয়ে যাচ্ছিল মাউন্টেন লায়ন, খালি হাতে লড়েই বাঁচালেন মা
দ্য ওয়াল ব্যুরো: মায়ের শক্তির কাছে জগতের সব শক্তি বোধহয় ফিকে। সন্তানকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারেন একজন মা-ই। নিজের প্রাণ তুচ্ছ করেও বিপদের মুখে ঝাঁপাতে পারেন অবলীলায়। ক্যালিফোর্নিয়ার এমনই একটা ঘটনা শ্বাসরোধ করে দেবে।
কোলের ছেলে
শেষ আপডেট: 30 August 2021 08:52
দ্য ওয়াল ব্যুরো: মায়ের শক্তির কাছে জগতের সব শক্তি বোধহয় ফিকে। সন্তানকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারেন একজন মা-ই। নিজের প্রাণ তুচ্ছ করেও বিপদের মুখে ঝাঁপাতে পারেন অবলীলায়। ক্যালিফোর্নিয়ার এমনই একটা ঘটনা শ্বাসরোধ করে দেবে।
কোলের ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল মাউন্টেন লায়ন (Mountain Lion)। কামড়ে ধরেছিল বাচ্চাটার ঘাড় ও গলা। আর্তনাদ ক্রমেই গোঙানিতে বদলে যাচ্ছিল শিশুটির। মাউন্টেন লায়নের হাত থেকে বাচ্চাটিকে বাঁচানোর সব আশাই যখন ছেড়ে দিয়েছিলেন লোকজন, তখন ঝাঁপিয়ে পড়েন মা। সন্তানকে এক হাতে টেনে ধরে অন্য হাতে একের পর এক ঘুঁষি চালাতে থাকেন পশুটির মুখে। ধাক্কা মেরে, খিমচে, ঘুষি মেরে খালি হাতেই লড়ে যান মা। মায়ের শক্তির কাছে হার মানতে বাধ্য হয় হিংস্র মাউন্টেন লায়নও।
ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ দফতর জানিয়েছে, পাহাড়ি গ্রামগুলোতে প্রায়ই মাউন্টেন লায়ন হানা দেয়। শিশুটিকে নাগালে পেয়ে তাকেই টেনে নিয়ে যাচ্ছিল প্রাণীটি। ভয়েতে কেউ এগোবার সাহস পায়নি। বাচ্চাটির মা সে সময় সেখানে ছিলেন না। লোকজনের চেঁচামেচি ও নিজের ছেলের আর্ত চিৎকার শুনে ছুটে আসেন। চখের সামনে ছেলেকে টেনে নিয়ে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েন। খালি হাতেই লড়ে যান মাউন্টেন লায়নের সঙ্গে। পশুটির মুখে, চোখে ঘুষি মারতে থাকেন। খামচে ধরেন গলা। শেষে বাচ্চাটিকে ছেড়ে পালিয়ে যায় মাউন্টেন লায়ন। ছেলেটির গলা ও ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে বাচ্চাটির।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'