
শেষ আপডেট: 26 May 2023 13:02
দ্য ওয়াল ব্যুরো: মাদার ডেয়ারি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেড (দিল্লি), দেশের প্রিয় দুধ ও দুগ্ধজাত পণ্যের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এই গ্রীষ্মের মরসুমে মাদার ডেয়ারি (Mother dairy) নলেন গুড়ের সঙ্গে মিলিয়ে দিল বাংলার ঐতিহ্যশালী ডেজার্ট ডিশ। এসে গেল নলেন গুড়ের স্বাদযুক্ত (Mother Dairy Nolen Gur range) মিষ্টি দই এবং নলেন গুড়ের কুলফি যা সমস্ত বয়সের খাদ্য রসিকের জিভে জল এনে দেবে।


নতুন প্রোডাক্ট সম্পর্কে বলতে গিয়ে, মাদার ডেয়ারি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনীশ বন্দলিশ (Manish Bandlish) জানান, ‘গত ৫ বছরে ৩০% এর উপরে সিএজিআর পৌঁছেছে আমাদের, প্রাথমিকভাবে আমাদের স্থানীয় প্রোডাক্টের অফারগুলি সাফল্যের সাথে চলছে। আমরা আরও স্থানীয় প্রোডাক্ট তৈরি করতে চাই যা স্থানীয়দের স্বাদের সাথে মিলবে এবং এক চমৎকার আনন্দদায়ক অভিজ্ঞতা দেবে। বাজারে আনা নতুন প্রোডাক্টগুলি ছাড়াও, আমাদের কাছে এখন মোট ছ’টি প্রোডাক্ট রয়েছে যা পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমি নিশ্চিত যে এই নতুন অফারগুলি এখানকার মানুষের ভাল লাগবে।‘

শ্রী বন্দলিশ আরও জানান, মাদার ডেয়ারি কর্তৃপক্ষ তাদের প্রোডাক্টগুলির সঙ্গে স্থানীয় স্বাদের মেলবন্ধন ঘটাতে পেরে রোমাঞ্চিত। পূর্বাঞ্চলের বাজারের জন্য একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করে তাঁরা গ্রাহকদের মধ্যে স্বাচ্ছন্দ্য আনার জন্য কাজ করে চলেছেন। বাংলায় হয়তো মাদার ডেয়ারির মিষ্টি দইয়ের বিজ্ঞাপনের মুখ হতে চলেছেন অভিনেতা আবির চ্যাটার্জি।

মাদার ডেয়ারিই হল প্রথম কোম্পানি যেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই মিষ্টি দইকে জনপ্রিয় করে তুলেছে। নতুন আনা পণ্যগুলির পাশাপাশি এখন মিষ্টি দই, আম দই, নলেন গুড় ফ্লেভার আইসক্রিম (সিঙ্গেল সার্ভ কাপ) এবং খাঁটি ঘি সহ আরও ৬ টি প্রোডাক্ট রয়েছে।
ফ্রেঞ্চ ফ্রাই আদৌ ফরাসি নয়, সিজার স্যালাড মেক্সিকোর, চেনা খাবারের অচেনা গল্প