Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

প্ল্যান করত মা, সিঁদ কাটত দুই ছেলে

দ্য ওয়াল ব্যুরো: নেমন্তন্ন বাড়িতে খুব দামি দামি গয়না পরে যেতেন হায়দরাবাদের সানা বেগম। তাঁর দুই ছেলে, ২০ বছরের সৈয়দ মহম্মদ আর ১৮ বছরের সৈয়দ সাহিলও খরচ করত দেদার। অথচ তাদের লেখাপড়া বেশিদূর নয়। চাকরিবাকরিও করত না কিছু। এই দেখে সন্দেহ হয়েছিল পা

প্ল্যান করত মা, সিঁদ কাটত দুই ছেলে

শেষ আপডেট: 16 June 2018 08:08

দ্য ওয়াল ব্যুরো: নেমন্তন্ন বাড়িতে খুব দামি দামি গয়না পরে যেতেন হায়দরাবাদের সানা বেগম। তাঁর দুই ছেলে, ২০ বছরের সৈয়দ মহম্মদ আর ১৮ বছরের সৈয়দ সাহিলও খরচ করত দেদার। অথচ তাদের লেখাপড়া বেশিদূর নয়। চাকরিবাকরিও করত না কিছু। এই দেখে সন্দেহ হয়েছিল পাড়াপড়শিদের। তাঁরাই খবর দিয়েছিলেন পুলিশে। তদন্তে জানা গেল, সানা বেগম তাঁর দুই ছেলেকে দিয়ে চুরি করাতেন। চুরির মাল বেচতেন মহম্মদ নুরুদ্দিন নামে এক ব্যক্তিকে। পুলিশ সানা বেগম, তাঁর দুই ছেলে আর মহম্মদ নুরুদ্দিন, চার জনকেই গ্রেফতার করেছে। হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনী কুমার জানিয়েছেন, ২০১৫ সালে সানা বেগম তাঁর দুই ছেলেকে চুরি করতে নামিয়েছিলেন। তারা শহরের অভিজাত এলাকাগুলিতে ঘোরাফেরা করত। কোন বাড়িতে চুরি করলে বেশি মালপত্র পাওয়া যাবে খোঁজ নিত। রাতে জানলার গ্রিল খুলে নির্দিষ্ট বাড়িতে ঢুকে পড়ত দুই ভাই।  তাদের নজর থাকত সোনাদানা আর ইলেকট্রনিক্সের যন্ত্রপাতির ওপরে। মহম্মদ নুরুদ্দিনের নুর জুয়েলার্স নামে এক দোকান ছিল।  সেই দোকানের মাধ্যমে বেচাকেনা হাত চুরির গয়না আর ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি। মোট ৩৩টি বাড়িতে চুরি করেছিল সানা বেগমের দুই ছেলে। তাঁদের বাড়িতে তল্লাশি করে পুলিশ ১.৬৫ কেজি সোনা, ৮০ তোলা রুপো ও ৭০ লক্ষ টাকা দামের অন্যান্য জিনিসপত্র পেয়েছে।

```