Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কেষ্টপুরে আবাসনের বন্ধ ফ্ল্যাটে উদ্ধার মা-মেয়ের জোড়া দেহ! আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: কেষ্টপুরের এক আবাসন থেকে উদ্ধার হল মা ও মেয়ের নিথর দেহ। সোমবার সকালে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, কেষ্টপুরের ঐক্যতান অ্যাপার্টমেন্টের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। স

কেষ্টপুরে আবাসনের বন্ধ ফ্ল্যাটে উদ্ধার মা-মেয়ের জোড়া দেহ! আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 19 June 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: কেষ্টপুরের এক আবাসন থেকে উদ্ধার হল মা ও মেয়ের নিথর দেহ। সোমবার সকালে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, কেষ্টপুরের ঐক্যতান অ্যাপার্টমেন্টের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে।

স্থানীয় সূত্রে খবর, কেষ্টপুরের প্রফুল্ল কাননের ওই আবাসনের তিন তলায় ভাড়া থাকতেন গোপা রায় এবং তাঁর মেয়ে সুদেষ্ণা রায়। দীর্ঘ ১৪ বছর ধরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল গোপার। স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হওয়ার পরপরই মেয়েকে নিয়ে দাদা গৌতমের বাড়ি ওঠেন গোপা। সেই দাদার সঙ্গেই থাকতেন গোপা ও তাঁর মেয়ে।

সোমবার গৌতম বাড়িতে ছিলেন না। বাইরে থেকেই বারবার গোপার ফোনে ফোন করেও কোনও উত্তর মেলে না। শুধু গোপা নয়, সুদেষ্ণার ফোনেও বার কয়েক ফোন করেন গৌতম। কিন্তু কোনওভাবেই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তারপরই চিন্তিত হয়ে বাড়ি ফিরে দেখেন মা-মেয়ের জোড়া দেহ মেঝেতে পড়ে রয়েছে।

গৌতমের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা বিষয়টি বুঝে তৎক্ষনাৎ খবর দেন বাগুইআটি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ বাহিনী। মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে দু'জনের। তবে তাঁরা আত্মহত্যা করেছেন নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদি আত্মহত্যা করে থাকেন, তবে কেন এমন ঘটনা ঘটাল তাঁরা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

সাদা থান দিতে এসে পিছু হটল দুষ্কৃতীরা, হুগলিতে প্রতিরোধ গ্রামবাসীদের


```