Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭ দিনের সন্তানকে জলে চুবিয়ে ‘খুন’! পুকুরে জাল ফেলে উদ্ধার শিশুর দেহ

৭ দিনের সন্তানকে জলে চুবিয়ে ‘খুন’! পুকুরে জাল ফেলে উদ্ধার শিশুর দেহ

শেষ আপডেট: 13 October 2023 12:03

দ্য ওয়াল ব্যুরো: মায়ের বিরুদ্ধে নিজের সন্তান খুনের অভিযোগ! সাত দিনের পুত্র সন্তানকে জলে চুবিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক গর্ভধারিণীর বিরুদ্ধে। পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয়েছে ওই একরত্তির দেহ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার খয়রাডি গ্রামে। ঘটনাটি জানতে পেরেই পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। অভিযুক্ত মা বেপাত্তা বলে জানিয়েছে পুলিশ। 

সাতদিনের মৃত সন্তানের নাম জিতু মাহাত। অভিযুক্ত মায়ের নাম মমতা মাহাত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে বলরামপুরের খয়রাডি গ্রামের বাসিন্দা মমতা মাহাতর সঙ্গে বিয়ে হয় পাড়দ্দা গ্রামের তাপস মাহাতোর। বিয়ের পর বেশ সুখেই চলছিল তাঁদের সংসার। দম্পতির একটি সাড়ে ছ’বছরের পুত্রসন্তান আছে। সাত দিন আগে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন মমতা। তবে কী কারণে তিনি তার সাতদিনের সন্তানকে এভাবে জলে ডুবিয়ে মারতে চেয়েছেন  তা নিয়ে ধন্দ কাটছে না পুলিশের। এই ঘটনার পিছনে পারিবারিক কলহ রয়েছে নাকি অন্য রহস্য খতিয়ে দেখছে পুলিশের আধিকারিকেরা। 

ঘটনায় অভিযুক্ত অর্থাৎ মমতার ভাই তার দিদির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বলরামপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে। অভিযুক্তের শ্বশুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, বৃহষ্পতিবার ভোরে মমতা কাউকে কিছু না জানিয়ে তার সাতদিনের সন্তানকে কোলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান। সকালের দিকে বিষয়টি পরিবারের নজরে পড়লে শুরু হয় খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় তার বাপের বাড়িতে। 

এদিকে মমতার বাপের বাড়ির এলাকাতেও মমতার খোঁজ শুরু হয়। তখনই খয়রাডি গ্রামের এক বাসিন্দা জানান যে তিনি মমতাকে স্থানীয় পুকুরে দেখেছিলেন। খবর দেওয়া হয় পুলিশকেও। এরপরই হাড়হিম করা ঘটনাটি সামনে আসে। পুকুরের জাল ফেলে উদ্ধার করা হয় শিশুটিকে। তাকে বলরামপুরের বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


```