Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ খুনের আসামি পাপলাকে ছাড়াতে এ কে ৪৭ নিয়ে হামলা, থানা তছনছ

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকাল পৌনে ন’টায় রাজস্থানের আলোয়ার জেলায় বেহরোর থানার সামনে প্রচণ্ড শব্দ করে ব্রেক কষল তিনটি গাড়ি। গাড়ি থেকে লাফ দিয়ে নামল ১৫-২০ জন। তাদের হাতে এ কে ৪৭ রাইফেল। প্রথমেই তারা গুলি ছুঁড়তে শুরু করল। প্রাণের ভয়ে দৌড়ে পা

৫ খুনের আসামি পাপলাকে ছাড়াতে এ কে ৪৭ নিয়ে হামলা, থানা তছনছ

শেষ আপডেট: 6 September 2019 12:33

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকাল পৌনে ন’টায় রাজস্থানের আলোয়ার জেলায় বেহরোর থানার সামনে প্রচণ্ড শব্দ করে ব্রেক কষল তিনটি গাড়ি। গাড়ি থেকে লাফ দিয়ে নামল ১৫-২০ জন। তাদের হাতে এ কে ৪৭ রাইফেল। প্রথমেই তারা গুলি ছুঁড়তে শুরু করল। প্রাণের ভয়ে দৌড়ে পালাল পুলিশ। বন্দুকধারীরা প্রায় ৪০ রাউন্ড গুলি ছোঁড়ার পর দেখল থানা ফাঁকা। বীরদর্পে ঢুকল থানার ভেতরে। লক আপে বন্দি ছিল কুখ্যাত খুনি বিক্রম গুর্জর ওরফে পাপলা। তাকে লক আপ থেকে বার করে চম্পট দিল দুষ্কৃতীরা। [caption id="attachment_139525" align="alignnone" width="600"] বিক্রম গুর্জর[/caption] এখানেই নাটকের শেষ নয়। কিছুদূর যাওয়ার পরে দুষ্কৃতীদের একটি গাড়ি খারাপ হয়ে গেল। কাছেই রাস্তায় দাঁড় করানো ছিল একটি পিক আপ ভ্যান। তারা সেই ভ্যান চুরি করে ফের রওনা হল। কিছুক্ষণ পরে একটি স্করপিও গাড়ি থামাল তারা। ড্রাইভারকে ভয় দেখিয়ে নামিয়ে সেই গাড়ি নিয়ে পালাল তারা। পাপলার আস্তানা হরিয়ানায়। দুষ্কৃতীরা হরিয়ানার দিকেই যাচ্ছিল। বেহরোরের এসপি আমনদীপ কপূর বলেন, পুলিশ দুষ্কৃতীদের তাড়া করেছিল। রাস্তায় অবরোধও করা হয়েছিল। কিন্তু তাদের ধরা যায়নি। রাজস্থান পুলিশের ডিজি ভূপেন্দ্র যাদব অপরাধীদের ধরার জন্য স্পেশাল অপারেশন গ্রুপ পাঠিয়েছেন। পাপলা হরিয়ানায় কুলদীপ গ্যাং-এর সদস্য। সে হরিয়ানায় এক পুলিশ কনস্টেবলকে খুন করেছিল। তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এই ঘটনার কথা জানাজানি হতে নড়েচড়ে বসেছে রাজস্থান প্রশাসন। মুখ্যমন্ত্রী অশোক গহলৌত পুলিশকর্তাদের কাছে কৈফিয়ৎ চেয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটতে পারল। অন্যদিকে বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেছে, কংগ্রেস আমলে রাজস্থানে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে।

```