Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বেশিরভাগ সময় ছাড়াছাড়ির পরেই মেয়েরা ধর্ষণের অভিযোগ তোলে, বিতর্কিত মন্তব্য মহিলা কমিশনের প্রধানের

দ্য ওয়াল ব্যুরো : "যদি কোনও বিবাহিত পুরুষ একটি কুমারী মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তাহলে মেয়েটির সতর্ক হওয়া উচিত। মেয়েটির ভেবে দেখা উচিত, ভবিষ্যতে পুরুষটি তার দায়িত্ব নেবে কিনা। পুরুষটি যদি দায়িত্ব নিতে অস্বীকার করে, তাহলে অনেক সময় মেয়েটি

বেশিরভাগ সময় ছাড়াছাড়ির পরেই মেয়েরা ধর্ষণের অভিযোগ তোলে, বিতর্কিত মন্তব্য মহিলা কমিশনের প্রধানের

শেষ আপডেট: 12 December 2020 12:01

দ্য ওয়াল ব্যুরো : "যদি কোনও বিবাহিত পুরুষ একটি কুমারী মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তাহলে মেয়েটির সতর্ক হওয়া উচিত। মেয়েটির ভেবে দেখা উচিত, ভবিষ্যতে পুরুষটি তার দায়িত্ব নেবে কিনা। পুরুষটি যদি দায়িত্ব নিতে অস্বীকার করে, তাহলে অনেক সময় মেয়েটি পুলিশের শরণাপন্ন হয়।" শুক্রবার এমনই মন্তব্য করেছেন ছত্তিসগড়ের মহিলা কমিশনের চেয়ারম্যান কিরণময়ী নায়েক। তাঁর মতে যখনই কোনও ছেলের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, মেয়েটি তখন ধর্ষণের অভিযোগ তোলে। মহিলা কমিশনের চেয়ারম্যানের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। পর্যবেক্ষকদের মতে, আমাদের দেশে বেশিরভাগ ধর্ষণের ঘটনা অজানা থেকে যায়। মহিলা কমিশনের চেয়ারম্যানের এই মন্তব্যের পরে আগামীদিনে অনেকে ধর্ষণের অভিযোগ জানাতে দ্বিধা করবেন। কিরণময়ী নায়েকের কথায়, "মহিলা কমিশনের তরফে আমরা চেষ্টা করি যাতে ঘরোয়া বিবাদ মিটিয়ে দেওয়া যায়। সেজন্য আমরা অনেক সময় সংশ্লিষ্ট পুরুষ ও মহিলাটিকে তিরস্কার করি। তাদের একপ্রকার কাউন্সেলিং করি।" পরে তিনি বলেন, "আমি মেয়েদের কাছে আবেদন জানাই, যদি তুমি নাবালিকা হও, তাহলে ফিল্মি রোম্যান্সের ফাঁদে পোড়ো না। তাতে তুমি নিজে বিপদে পড়বে। এমনকি তোমার পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে। এখন অনেকে ১৮ বছর বয়স হলেই বিয়ে করে ফেলছে। কিছুদিন পরে যখন তাদের সন্তান হবে, তখন খরচ চালাতে পারবে না।" ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসাব মতো ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৮৭ জন মহিলা ধর্ষিত হয়েছিলেন। ওই বছরে মহিলাদের বিরুদ্ধে ৪ লক্ষ অপরাধ হয়েছিল। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে মহিলাদের ওপরে ঘটা অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল সাত শতাংশ বেশি। মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, সরকারের দেওয়া তথ্যে ধর্ষণের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। গত কয়েক বছরে কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের দাবি, তাঁরা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। তাঁর শরীরে নানা জায়গায় হাড় ভেঙে যায়। সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঘাড়ে গভীর ক্ষত থাকার জন্য তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুলিশ জানায়, তরুণীর জিভেও ক্ষত ছিল। চার অপরাধী যখন তাঁকে গলা টিপে মারার চেষ্টা করছিল, তখন তিনি নিজের জিভ কামড়ে ফেলেন। অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ জোর করে তাঁর দেহ আত্মীয়দের থেকে কেড়ে নিয়ে যায়। পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়। কয়েকজন পুলিশকর্মী মিলে রাত আড়াইটেয় তরুণীর দেহ পুড়িয়ে দেন।

```