Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আসেননি আইনজীবীদের অধিকাংশ, ২৪ মিনিট পরেই এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গত সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল আইনজীবীদের একাংশ। তখন এক আইনজীবীকে তাঁর আচরণের জন্য শেরিফের হাতে তুলে দিয়েছিলেন বিচারপতি।

আসেননি আইনজীবীদের অধিকাংশ, ২৪ মিনিট পরেই এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 21 December 2023 12:56

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন পরে বৃহস্পতিবার হাইকোর্টের এজলাসে বসলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুক্ষণ পরেই অবশ্য এজলাস ছেড়ে বেড়িয়ে গেলেন। কারণ আইনজীবীদের অধিকাংশই ছিলেন অনুপস্থিত। 

গত সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল আইনজীবীদের একাংশ। তখন এক আইনজীবীকে তাঁর আচরণের জন্য শেরিফের হাতে তুলে দিয়েছিলেন বিচারপতি। পরে তিনি সেই নির্দেশ প্রত্যাহার করলেও আইনজীবীদের একাংশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করবেন বলে জানান। তারপর মঙ্গল আর বুধবার এজলাসে বসেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

বৃহস্পতিবার সকালে আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল হাইকোর্টের কাজ। বেলা ১১টা বেজে ৩৩ মিনিটে ১৭ নম্বর কোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বরাবরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থাকে ভিড়ে ঠাসা। একের পর এক মামলার শুনানি হয়। বৃহস্পতিবারও আইনজীবীদের একাংশ ছিলেন অনুপস্থিত। তাই ভিড় ছিল কিছুটা কম। তালিকা অনুযায়ী প্রায় ১১টি মামলা শুনানির জন্য ডাকা হয়েছিল। তবে বেশিরভাগ মামলার আইনজীবীই ছিলেন অনুপস্থিত। বেলা ১১টা বেজে ৫৭ মিনিটে এজলাস ছেড়ে উঠে চলে যান তিনি।

এই ২৪ মিনিটে মোট ৫টি মামলার শুনানি হয়। এর মধ্যে দু'টি মামলায় সওয়াল করেন আইনজীবী। বাকি তিনটি মামলায় মামলাকারী নিজেই বিচারপতির কাছে সওয়াল করেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, বৃহস্পতি এবং শুক্রবার যদি নির্দিষ্ট মামলাগুলির দু'পক্ষের আইনজীবী উপস্থিত না থাকেন, তবে এক পক্ষের সওয়াল শুনে তিনি কোনও নির্দেশ দেবেন না।


```