Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের 'সুন্দরতম' মডেল তিনি, তবু দেদার ট্রোলের শিকার! মুখ খুললেন ১৯ বছরের সাহসিনী

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে 'সুন্দর মুখের জয় সর্বত্র'। কিন্তু ভার্চুয়াল জগতে যে এসবের ধার কেউ ধারে না, সেটা বারবার প্রমাণিত। এই দুনিয়ায়, কারও কারও সবকিছু সুন্দর হওয়া সত্ত্বেও খুঁচিয়ে খুঁত খুঁজে বের করাই স্বভাব এক শ্রেণির মানুষের। এমনক

বিশ্বের 'সুন্দরতম' মডেল তিনি, তবু দেদার ট্রোলের শিকার! মুখ খুললেন ১৯ বছরের সাহসিনী

শেষ আপডেট: 23 January 2021 10:18

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে 'সুন্দর মুখের জয় সর্বত্র'। কিন্তু ভার্চুয়াল জগতে যে এসবের ধার কেউ ধারে না, সেটা বারবার প্রমাণিত। এই দুনিয়ায়, কারও কারও সবকিছু সুন্দর হওয়া সত্ত্বেও খুঁচিয়ে খুঁত খুঁজে বের করাই স্বভাব এক শ্রেণির মানুষের। এমনকি বিশ্বের সবচেয়ে সুন্দর চেহারার মেয়েটিকে প্রশংসা তো দূরের কথা, ছবির নীচে 'কুৎসিত' লিখে আসতেও দ্বিধাবোধ করেন না অনেকেই। কথায় বলে, সুন্দর, অসুন্দর সবটাই আসলে আপেক্ষিক। কিংবা যিনি দেখছেন, তাঁর দেখার এবং রুচির উপর নির্ভর করে, কোনটা সুন্দর, কোনটা কুৎসিত। কিন্তু মুখের উপরে কাউকে 'কুৎসিত রাজকন্যা' বললে তাঁর মনের কী অবস্থা হয়, এটা ভেবে দেখার প্রয়োজনবোধ করেন না আবার বহু মানুষই।

সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন ইজরায়েলের বিখ্যাত মডেল ও অভিনেত্রী ১৯ বছরের ইয়েল সেলবিয়া। 'টিসি ক্যান্ডেলারস দ্য হান্ড্রেড মোস্ট বিউটিফুল ফেসেস ২০২০' প্রতিযোগিতায় ইয়েলের নাম ছিল সবার প্রথমে। তাঁর সুন্দর চেহারার, মুখের জয়গান গাইছেন যখন সারা বিশ্বের মানুষ, তখন সোশ্যাল মিডিয়ায় কখনও ইনবক্সে, কখনও বা সরাসরি ছবির নীচে 'কুৎসিত', 'কুরূপা' লিখে আসছেন কেউ কেউ, জানিয়েছেন ইয়েল। 'দ্য সান' ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ইয়েল জানিয়েছেন, "বহু মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি। ভালবাসা পেয়েছি। এমনকি আমার প্রেমিকও আমার মতো আনন্দে আত্মহারা। কিন্তু পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিছু খারাপ মন্তব্য করা হয়েছে আমার চেহারা নিয়ে‌।" এখানেই শেষ নয়। তিনি এও জানিয়েছেন, "কী কী বলেছেন সে বিষয়ে আমি মুখ খুলব না। সাধারণত হেটার্সরা যেমন শব্দ ব্যবহার করেন, তেমনটাই আমাকে বলেছেন। কিন্তু এসব কিছুকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয় বলেই আমি মনে করি।"

কিম কার্দাশিয়ানের ব্র্যান্ড 'কেকেডব্লিউ' এবং কাইলি জেনারের স্কিনকেয়ার প্রোডাক্টের জন্য বহুবার মডেলিং করেছেন মিস সেলবিয়া। সম্প্রতি তাঁকে ঘিরে রীতিমতো চর্চাও হচ্ছে সারা বিশ্বে। আনন্দে আত্মহারা ইয়েল সেলবিয়া আরও বলেছেন, "আমি কেন প্রথম হয়েছি আমি নিজেও জানি না। হয়তো তাঁদের চোখে আমি সুন্দর। তবে আমার মনে হয় পৃথিবীর সব মেয়েই সুন্দর।"

বিশ্বের স্বনামধন্য ২০ জন বিখ্যাত মানুষ বিচারকের ভূমিকায় ছিলেন। দেশ, বিদেশ নির্বিশেষেই সুন্দর চেহারার কারণে ১০০ জনকে আলাদা করে তাঁরা বেছে নিয়েছেন। ইয়েল এই বিষয়ে জানান, "মানুষের স্বভাবের মধ্যে লুকিয়ে থাকে সৌন্দর্য। কেউ সৎ, ভাল মানুষ হলে সেটা তাঁর চোখ দেখলেই বোঝা যায়। মানুষের চোখ কখনও মিথ্যে বলে না। আর সমালোচনা করা যাঁদের স্বভাব, তাঁরা চিরকাল এক থাকবেন। আমার মনে হয়, নিজেদের জীবন নিজের মতো, প্রাণ খুলে বাঁচা উচিত।"

```