
শেষ আপডেট: 27 November 2022 12:28
দ্য ওয়াল ব্যুরো: মসজিদের (Mosque) আদলে তৈরি বাসস্টপ (Bus Stop)। এই নিয়েই জোর বিতর্ক ছড়াল কর্নাটকের (Karnataka) মহীশূরে। এমনকী বাসস্টপের আদল পরিবর্তন না করা হলে সেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি (Threat) দিয়েছিলেন বিজেপি সাংসদ (BJP MP) প্রতাপ সিমহা। এরপরই রাতারাতি বদলে ফেলা হল সেই বাসস্টপের নকশা।
জানা গেছে, স্থানীয় বিজেপি বিধায়ক রাম দাস এই বাসস্টপটি তৈরি করিয়েছিলেন। পরে ঘটনাটি নিয়ে বিতর্ক বাঁধতে তিনি জানান, মহীশূরের প্রাসাদ থেকে অনুপ্রাণিত হয়ে বাসস্টপের এই নকশাটি তৈরি করেছিলেন। এতে কারও ভাবাবেগে আঘাত লাগলে তিনি ভীষণ দুঃখিত। এরপর সেই বিজেপি বিধায়ক বলেন, 'এই বাসস্টপটিতে তিনটি গম্বুজ রয়েছে। তার মধ্যে দুটি গম্বুজ সরিয়ে নিচ্ছি।'
৭৬৬ নম্বর জাতীয় সড়কে কেরল বর্ডার-কোলেগালা এলাকায় নির্মিত ওই বাসস্টপটির ছবি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই শুরু হয় বিতর্ক। কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা সেটি দেখামাত্রই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।
এরপর তিনি ইঞ্জিনিয়ারদের বাসস্টপটি ভাঙার নির্দেশ দেন। অন্যদিকে বিরোধীরা সিমহার এই মন্তব্য প্ররোচনামূলক বলেও অভিযোগ করেন। যা নিয়ে বিতর্ক বাড়ছিল বৈ কমছিল না। সিমহা বলেন, 'বাসস্ট্যান্ডের মাথায় তিনটি গম্বুজ রয়েছে। মাঝের একটি বড়, আর দু'পাশের দু'টি ছোট। এমনটা শুধু মসজিদেই দেখতে পাওয়া যায়। দু-তিনদিনের মধ্যে গম্বুজ ভেঙে নকশা বদল না হলে আমি জেসিবি এনে ভেঙে গুঁড়িয়ে দেব।' এরপরই রাতারাতি বদলে ফেলা হয় তার নকশা।
চিত্তুরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে আগুন! ধোঁয়ায় ঢাকল কামরা, হুড়োহুড়ি যাত্রীদের