Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারিদিকে হাহাকার, স্বজনহারা কান্না! মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

দ্য ওয়াল ব্যুরো: মরক্কোয় (Morocco) স্থানীয় সময় তখন রাত ১১টা। দুলে উঠল মারাকেশ এবং ওকাইমেডেন শহর। প্রথমে কেউ বুঝেই উঠতে পারেননি কী ঘটল, বোঝার আগেই নেমে আসে আঘাত। তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। আর তলায় চাপা পড়ে হাজার

চারিদিকে হাহাকার, স্বজনহারা কান্না! মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

শেষ আপডেট: 9 September 2023 15:13

দ্য ওয়াল ব্যুরো: মরক্কোয় (Morocco) স্থানীয় সময় তখন রাত ১১টা। দুলে উঠল মারাকেশ এবং ওকাইমেডেন শহর। প্রথমে কেউ বুঝেই উঠতে পারেননি কী ঘটল, বোঝার আগেই নেমে আসে আঘাত। তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। আর তলায় চাপা পড়ে হাজার হাজার মানুষ। মরক্কোর ভূমিকম্প (Morocco earthquake) অভিশাপ হয়ে দেখা দিয়েছে ওই দেশে। সাজানো শহর আজ ধূলিসাৎ। সূত্রের খবর, এখনও পর্যন্ত ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন (Death troll) ১০০০ জনের বেশি মানুষ। আহত আরও অনেক!

ইউএসজিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওকাইমেডেনের ৫৬ কিলোমিটার পশ্চিমে, মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে (earthquake)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

Morocco earthquake

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। কেউ হয়তো হয়তো মৃত, কেউ আবার বেঁচে আছেন। সেই সংখ্যা ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়।

শহরের হাসপাতালগুলি কানায় কানায় ভর্তি। মাটিতে ঠাঁই হয়েছে অনেক আহত ব্যক্তির। হাসপাতালের বাইরে স্বজনহারা কান্না। ডাক্তার, নার্সদের দম ফেলার ফুসরত নেই।

Morocco earthquake
ভূমিকম্পে (Morocco earthquake) যাঁরা প্রাণে বেঁচে গেছেন, তাঁদের মধ্যে ঘিরে ধরেছে আতঙ্ক। ভয়ে সিঁটিয়ে আছে মানুষজন। ঘানউ নাজেম নামে বছর ষাটের এক প্রৌঢ়র চোখে মুখে সেই আতঙ্কের ছাপ। কথা জড়িয়ে যাচ্ছে। সেই জড়ানো গলায় বললেন, 'সবে ঘুমাতে যাচ্ছিলাম, আচমকা দরজা-জালনাগুলি নড়তে শুরু করে। সেইসঙ্গে বিকট শব্দ। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসি।'

অন্য এক শহরবাসীর কথায়, 'আমি তিনবার ভূমিকম্প অনুভব করি। বাড়ির বাইরে বের হতেই শুধু আর্তনাদ শুনতে পেয়েছি চারিদিক থেকে। চোখের সামনেই একের পর এক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল, এই আমার মাথায় এসে পড়বে।'

Morocco earthquake

ঘুমিয়ে থাকার কারণে অনেকেই ভূমিকম্পের কথা বুঝতে পারেননি। ফলে বাড়িঘর ধসে পড়ায় চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা। এই ভূমিকম্পকে মরক্কোয় গত দুই দশকের ভয়াবহতম ভূমিকম্প বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: মরক্কোর ভূমিকম্পে মৃত ৬৩২! ছবির মতো শহর নিমেষে শ্মশান, সাহয্যের আশ্বাস একাধিক দেশের


```