Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মরক্কোয় রোনাল্ডোর হোটেল রাতারাতি ত্রাণ শিবির! ভূমিকম্পে ঘরহারাদের জন্য খুলে দেওয়া হল দরজা

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মরক্কোর (Morocco earthquake) মারাকেশ শহর। বিধ্বংসী ভূমিকম্পে প্রাণোচ্ছল শহর রাতারাতি শ্মশানে পরিণত হয়েছিল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০০০-এরও বেশি মানুষে

মরক্কোয় রোনাল্ডোর হোটেল রাতারাতি ত্রাণ শিবির! ভূমিকম্পে ঘরহারাদের জন্য খুলে দেওয়া হল দরজা

শেষ আপডেট: 11 September 2023 06:38

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মরক্কোর (Morocco earthquake) মারাকেশ শহর। বিধ্বংসী ভূমিকম্পে প্রাণোচ্ছল শহর রাতারাতি শ্মশানে পরিণত হয়েছিল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। ধ্বংসস্তূপ হাতড়ে পাগলের মতো জীবিত মানুষের সন্ধান করছেন উদ্ধারকারীরা। তারই মধ্যে ভূমিকম্পে গৃহহারাদের জন্য মারাকেশ শহরে নিজের চারতারা হোটেল উন্মুক্ত করে দিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo's hotel)।

https://twitter.com/AfricaFactsZone/status/1700598643265355870?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700598643265355870%7Ctwgr%5E69dcc6d5bac6a77b816758f028962f8ffdb02ba2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fsports%2Ffootball%2F7vh3lvg5c2

আফ্রিকার এই দেশটিতে রোনাল্ডোর মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাকেশ (Pestana CR7 Marrakech)। সেই হোটেলই এখন হয়ে উঠেছে বাস্তুহারাদের নয়া আশ্রয়। পেস্তানা সিআর সেভেন মারাকেশ একটি চারতারা হোটেল, 'লাক্সারি'র ঠিক একধাপ নীচে। হোটেলটিতে আউটডোর সুইমিং পুল, ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ এবং খোলা বারান্দা রয়েছে। এম অ্যাভিনিউতে অবস্থিত এই হোটেলে মোট ১৭৪টি ঘর রয়েছে। মরক্কো ছাড়াও পৃথিবীর আরও ৪টি দেশে এই হোটেলের শাখা রয়েছে। এমনটিতে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত না হলেও এখন ভয়ঙ্কর বিপদে মরোক্কোর মানুষের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা। এখন তাঁর হোটেল হয়ে উঠেছে মরোক্কোর শ্রেণি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আশ্রয়হীন মানুষদের ঠিকানা।

পেস্তানা সিআর সেভেন মারাকেশ

২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে বিশেষভাবে নজর কেড়েছিল আফ্রিকার এই দেশটি। বাঘা বাঘা তারকা ফুটবলারদের মধ্যে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন আছরাফ হাকিমি, হেকিম জিয়েচ-এর মতো ক্রীড়াবিদরা। মরোক্কোর এই দুর্দিনে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন হাকিমি। দেশ-বিদেশের মানুষকে মরোক্কোর পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি। দেশটির অন্যান্য ফুটবলাররাও রক্তদান করেছেন ভূমিকম্পে আহতদের জন্য।

https://twitter.com/AchrafHakimi/status/1700528704969949397?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700528704969949397%7Ctwgr%5E69dcc6d5bac6a77b816758f028962f8ffdb02ba2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fsports%2Ffootball%2F7vh3lvg5c2

ইতিমধ্যে মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ এই ঘটনায় তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করছেন। পাশাপাশি ভূমিকম্পে ভিটেমাটি হারানো সাধারণ মানুষদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

কসবার ‘অভিশপ্ত’ স্কুল খুলুক আবার, দাবি মৃত পড়ুয়ার বাবার! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান অভিভাবকরা


```