Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ষষ্ঠীর সকালে ট্রেন বাতিল! ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, সোনারপুরে রেল অবরোধ

সাত সকালে ট্রেন বাতিল! এদিকে স্টেশনে ততক্ষণে থিক থিকে ভিড়। প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। 

ষষ্ঠীর সকালে ট্রেন বাতিল! ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, সোনারপুরে রেল অবরোধ

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 October 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ট্রেন বাতিল! এদিকে স্টেশনে ততক্ষণে থিক থিকে ভিড়। প্রতিবাদে রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। 

ষষ্ঠীর সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনের ঘটনা। যাত্রীদের অভিযোগ, মাঝেমধ্যেই এভাবে ট্রেন বাতিল করা হয়। এরই প্রতিবাদ জানাতে এই অবরোধের সিদ্ধান্ত। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল।  প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। 

বুধবার মহাষষ্ঠী। সরকারি অফিস ছুটি থাকলেও বেসরকারি বহু অফিসে কাজ হচ্ছে। অনেকে আবার বৃষ্টি এড়িয়ে প্রতিমা দর্শন তাড়াতাড়ি সেরে ফেলতে সাত সকালে ঘর থেকে বেরিয়েছিলেন। ফলে সকাল থেকেই স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল।

কিন্তু ট্রেন কোথায়? প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কারণ না দেখিয়েই সোনারপুর লোকাল বাতিল ঘোষণা করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন।

ব্যাহত হয় পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে রেলের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ততক্ষণে প্রতিটি স্টেশনে প্রচুর মানুষের ভিড়।

এবারে যাত্রী ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল। তারই মাঝে সাত সকালে ট্রেন বাতিলকে ঘিরে ষষ্ঠীর সকালে ভোগান্তিতে পড়তে হল সকলকে। 


```