Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০১৮ সালে প্রতিদিন আত্মঘাতী হয়েছেন ৩৫ জন বেকার ও ৩৬ জন স্বনিযুক্ত ব্যক্তি

দ্য ওয়াল ব্যুরো : কৃষকদের আত্মহত্যা নিয়ে গত এক দশকের বেশি সময় ধরে নানা তথ্য প্রকাশিত হয়েছে। কিন্তু ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর তথ্যে জানা গেল, কৃষকদের চেয়েও এখন কর্মহীন ও স্বনিযুক্ত ব্যক্তিরা আত্মঘাতী হচ্ছেন বেশি সংখ্যায়। ২০১৮ সালে সারা

২০১৮ সালে প্রতিদিন আত্মঘাতী হয়েছেন ৩৫ জন বেকার ও ৩৬ জন স্বনিযুক্ত ব্যক্তি

শেষ আপডেট: 18 January 2020 13:46

দ্য ওয়াল ব্যুরো : কৃষকদের আত্মহত্যা নিয়ে গত এক দশকের বেশি সময় ধরে নানা তথ্য প্রকাশিত হয়েছে। কিন্তু ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর তথ্যে জানা গেল, কৃষকদের চেয়েও এখন কর্মহীন ও স্বনিযুক্ত ব্যক্তিরা আত্মঘাতী হচ্ছেন বেশি সংখ্যায়। ২০১৮ সালে সারা দেশে প্রতিদিন গড়ে ৩৫ জন কর্মহীন ব্যক্তি আত্মহত্যা করেছেন। বেকার ও স্বনিযুক্ত ব্যক্তি মিলিয়ে ওই বছরে আত্মহত্যা হয়েছেন মোট ২৬ হাজার ৮৫ জন। ওই বছরে আত্মঘাতী কৃষকের সংখ্যা ছিল ১০ হাজার ৩৪৯। আত্মঘাতী বেকারের সংখ্যা ছিল ১২ হাজার ৩৯৬। আত্মঘাতী স্বনিযুক্ত ব্যক্তির সংখ্যা ছিল ১৩ হাজার ১৪৯। ২০১৮ সালে ভারতে মোট যত ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন, তাঁদের মধ্যে স্বনিযুক্ত ব্যক্তিরা ৯.৮ শতাংশ। যে কৃষকদের নিজেদের জমি আছে, তাঁদের মধ্যে আত্মঘাতীর সংখ্যা ছিল ৫৭৬৩। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৪৫৭। নারীর সংখ্যা ৩০৬। ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্যে আত্মঘাতী হয়েছেন ৪৫৮৬ জন। তাঁদের মধ্যে ৪০৭১ জন পুরুষ। ৫১৫ জন নারী। ২০১৮ সালে সব মিলিয়ে দেশে আত্মঘাতী হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫১৬ জন। ২০১৭ সালের তুলনায় ওই সংখ্যা ৩.৬ শতাংশ বেশি। ২০১৭-র তুলনায় ২০১৮ সালে আত্মঘাতীর সংখ্যা প্রতি ১ লক্ষ মানুষে বেড়েছে ০.৩ শতাংশ। ওই বছর যত মহিলা আত্মঘাতী হয়েছেন, তাঁদের সংখ্যা ৪২.৩৯১। তাঁদের মধ্যে গৃহবধূরা আছেন ৫৪.১ শতাংশ। আত্মঘাতী গৃহবধূর সংখ্যা মোট ২২, ৯৩৭ জন। আত্মঘাতীদের মধ্যে সরকারি চাকুরের সংখ্যা ১৭০৭ জন। বেসরকারি চাকুরের সংখ্যা ৮২৪৬ জন। রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী আছেন ২০২২ জন। এদেশে সবচেয়ে বেশি মানুষ আত্মঘাতী হয়েছেন মহারাষ্ট্রে। তাঁদের সংখ্যা ১৭ হাজার ৯৭২। তার পরেই আছে তামিলনাড়ু (১৩,৮৯৬)। পশ্চিমবঙ্গ আছে তৃতীয় স্থানে। ২০১৮ সালে এই রাজ্যে আত্মহত্যা করেছেন ১৩ হাজার ২৫৫ জন।

```