Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Ration Card: নিষ্ক্রিয় করা হয়েছে ১ কোটির ওপর রেশন কার্ড! স্বচ্ছতা আনতে শুরু নয়া পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো: রাজকোষে টান, খরচ কমাতে নানা পথ খুঁজছে রাজ্য সরকার। সূত্রের খবর, ১ কোটির বেশি রেশন কার্ড (Ration Card) নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু তাঁরা কারা? খাদ্য দফতর সূত্রে খবর, যাঁরা বহুদিন ধরে রেশন তোলেন না তাঁদের কার্ড নিষ্ক্রিয় করা

Ration Card: নিষ্ক্রিয় করা হয়েছে ১ কোটির ওপর রেশন কার্ড! স্বচ্ছতা আনতে শুরু নয়া পরিষেবা

শেষ আপডেট: 20 March 2022 10:50

দ্য ওয়াল ব্যুরো: রাজকোষে টান, খরচ কমাতে নানা পথ খুঁজছে রাজ্য সরকার। সূত্রের খবর, ১ কোটির বেশি রেশন কার্ড (Ration Card) নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু তাঁরা কারা? খাদ্য দফতর সূত্রে খবর, যাঁরা বহুদিন ধরে রেশন তোলেন না তাঁদের কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। চলতি বছরেই তা আড়াই লাখ ছুঁয়ে ফেলবে।

তাতে লাভ কী হবে? (Ration Card)

খাদ্য দফতর সূত্রে খবর, এই বিপুল সংখ্যক রেশন কার্ড নিষ্ক্রিয় হলে সরকার খাদ্যসাথী ও দুয়ারে রেশন প্রকল্পে যা ব্যয় করে তা অনেকটাই কমে যাবে। এখনও পর্যন্ত যা রেশন কার্ড বাতিল করা হয়েছে তাতে সরকারের আড়াই হাজার কোটি টাকা। যদি বছর শেষে সেটা দাঁড়াবে তিন হাজার কোটি টাকা।

যাঁদের কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে তাঁদের ভয় পাওয়ার কারণ নেই বলেও জানিয়েছে রাজ্য সরকার। যদি তাঁদের উপযুক্ত প্রমাণ থাকে তাহলে তাঁরা পুনরায় সেই কার্ড চালু করতে পারেন।

পাশাপাশি রাজ্যের খাদ্য দফতর একটি নতুন পরিষেবাও চালু করেছে। রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা মোবাইলে প্রতি মাসে এসএমএসের মাধ্যমে পরিবার পিছু কত রেশন মিলবে তা চলে যাবে। ফলে কেউ আর ডিলারের মাধ্যমে ঠকবেন না। এখনও পর্যন্ত যাঁদের মোবাইল নম্বর নথিভুক্ত করা হয়েছে তাঁরাই এই পরিষেবা পাবেন। ধীরে ধীরে সব রেশন কার্ডকেই এই পরিষেবার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

অভিষেকের বাঁ চোখের নীচে অস্ত্রোপচারের ক্ষত, সোমবার হাজিরা দেবেন ইডি দফতরে


```