Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহের পর উত্তর দিনাজপুর, ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতারি বেড়ে ৪

পড়ুয়াদের অ্যাকউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। 

মালদহের পর উত্তর দিনাজপুর, ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতারি বেড়ে ৪

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 November 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো: ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠায় সোমবারই বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরই মালদহ থেকে একজনকে এই ইস্যুতে গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারির সংখ্যা বাড়ল। উত্তর দিনাজপুর থেকে আরও ৩ জন গ্রেফতার হয়েছে। 

মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার উত্তর দিনাজপুরের থেকে চোপড়া এবং ইসলামপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পড়ুয়াদের অ্যাকউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। 

প্রথমে মালদহ থেকে যাকে গ্রেফতার করা হয় তার নাম হাসেম আলি। ইসলামপুর থেকে ধৃত ব্যক্তি আশারুল হোসেন এবং চোপড়া থেকে ধরা পড়েছেন সাদ্দিক এবং মোবারক হোসেন। পুলিশের অনুমান, শুধু এই কজন নয় আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত। পুরোটাই একটা চক্র। তাই তদন্তের গতি আরও বাড়িয়েছে পুলিশ। 

রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয়। সেই জন্য পুজোর ছুটি পড়ার আগেই স্কুলের পক্ষ থেকে পোর্টালে আপলোড করা হয়। প্রথমে বর্ধমান শহরের সিএমএস হাইস্কুল থেকে অভিযোগ আসে যে একাধিক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। ব্যাঙ্কে গিয়ে পড়ুয়ারা জানতে পারে তাদের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। এরপরই চাঞ্চল্য ছড়ায়। 

ট্যাব নিয়ে রাজ্যে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার মূলত ৫টি জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের স্কুল শিক্ষা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, প্রাক্তন শিক্ষাসচিব ছিলেন।

এই বৈঠকে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের দ্রুত ধরতে হবে এবং সঠিক তদন্ত করে বিষয়টির নিষ্পত্তি করতে হবে। এর পিছনে সত্যি যদি কোনও চক্র কাজ করে, তাহলে সেই চক্রে কারা জড়িত সেটাও তাড়াতাড়ি প্রকাশ্যে আনতে হবে পুলিশকে। ফোর্সকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠক থেকে। 


```