Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ি থেকে ধৃত আরও ৩, একজন প্রাইমারি শিক্ষক

মূলত মালদহ এবং উত্তর দিনাজপুর থেকেই বেশি গ্রেফতারির সংখ্যা। এবার শিলিগুড়ি থেকেও তিনজনকে গ্রেফতার করা হল।

ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ি থেকে ধৃত আরও ৩, একজন প্রাইমারি শিক্ষক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 November 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে ট্যাব দুর্নীতি নিয়ে হইচই শুরুর পরই একাধিকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। মূলত মালদহ এবং উত্তর দিনাজপুর থেকেই বেশি গ্রেফতারির সংখ্যা। এবার শিলিগুড়ি থেকেও তিনজনকে গ্রেফতার করা হল। তাঁদের মধ্যে একজন আবার প্রাইমারি শিক্ষক। সরশুনা থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতেই এই গ্রেফতারি। এই নিয়ে ট্যাব কাণ্ডে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ২১। 

রবিবারই দিনহাটার প্রাথমিক স্কুলের শিক্ষক মনোজিৎ বর্মনকে (৩০) গ্রেফতার করেছিল মালদহ পুলিশ। এবার সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস (২৮) নামের এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে পুলিশের জালে ধরা পড়েছে আরও দুই। তাঁদের নাম, গোপাল রায় (২৮), বিশাল ঢালি (২৩)। এঁদের মধ্যে দিবাকর উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। বাকি দুজনের বাড়ি দার্জিলিংয়ে। 

ট্যাব দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে কলকাতা পুলিশের সিট তদন্ত করছে। বিভিন্ন জেলা থেকে তো অভিযোগ এসেছেই, কলকাতার একাধিক স্কুলের পড়ুয়ারাও দাবি করেছে যে, ট্যাবের ১০ হাজার টাকা তারা পায়নি। সরশুনা থানাতেও এই নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তেই গত ১৬ নভেম্বর বিহারের কিষাণগঞ্জ যায় একটি টিম। সেখান থেকে ১৭ তারিখ শিলিগুড়ি গিয়ে এই তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁদের দ্রুত কলকাতায় নিয়ে আসা হবে। অনুমান, তাঁদের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।

রবিবার যে প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল তিনি কোচবিহারের সিতাই সিংমারী স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত আট বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত তিনি। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়েছে মনোজিৎ। কমপক্ষে আটটি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব করেছে সে। 


```