Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভারতের আর্থিক বিকাশ আরও কমবে, আশঙ্কা মুডি’স-এর

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস আগে মুডি’স ইনভেস্টর সার্ভিস বলেছিল, ২০১৯-২০-র আর্থিক বছরে ভারতে আর্থিক বিকাশ হবে ৬.২ শতাংশ হারে। গত ১০ অক্টোবর মুডি’স বলে, আর্থিক বিকাশ ৫.৮ শতাংশের বেশি হবে না। বৃহস্পতিবার মুডি’স বিকাশের সম্ভাবনা আরও কমিয়ে দেখাল।

ভারতের আর্থিক বিকাশ আরও কমবে, আশঙ্কা মুডি’স-এর

শেষ আপডেট: 14 November 2019 10:48

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস আগে মুডি’স ইনভেস্টর সার্ভিস বলেছিল, ২০১৯-২০-র আর্থিক বছরে ভারতে আর্থিক বিকাশ হবে ৬.২ শতাংশ হারে। গত ১০ অক্টোবর মুডি’স বলে, আর্থিক বিকাশ ৫.৮ শতাংশের বেশি হবে না। বৃহস্পতিবার মুডি’স বিকাশের সম্ভাবনা আরও কমিয়ে দেখাল। তারা বলেছে, চলতি আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশ ৫.৬ শতাংশের বেশি হবে না। একইসঙ্গে আরও দু’টি কথা বলেছে মুডি’স। প্রথমত, ভারতে বিভিন্ন পণ্যের চাহিদা কমেছে ব্যাপক হারে। সরকার নানা পদক্ষেপ নিয়েছে বটে কিন্তু তাতে বাজার চাঙ্গা হয়নি। দ্বিতীয়ত, ভারতে অর্থনীতির সংকট যতদিন স্থায়ী হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তার চেয়ে বেশিদিন স্থায়ী হতে চলেছে। মুডি’স বলেছে, “২০১৮ সালে আমরা বলেছিলাম, বিকাশ হবে ৭.৪ শতাংশ হারে। কিন্তু ২০১৯ সালে আমাদের মনে হচ্ছে বিকাশের হার ৫.৬ শতাংশের বেশি হবে না।” মুডি’স-এর বক্তব্য, গ্রামীণ পরিবারগুলি আর্থিক সংকটে পড়েছে। উপযুক্ত সংখ্যায় চাকরিও সৃষ্টি হচ্ছে না। তবে ওই সংস্থার বক্তব্য, ২০২০-২১ সালে অর্থনীতির হাল আগের চেয়ে ভালো হবে। তখন আর্থিক বিকাশ হবে ৬.৬ থেকে ৬.৭ শতাংশ হারে। মুডি’স-এর বক্তব্য, ২০১৮ সালের মাঝামাঝি থেকে ভারতের অর্থনৈতিক বিকাশ কমেছে। ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির প্রকৃত হার আট শতাংশ থেকে কমে হয়েছে পাঁচ শতাংশ। তার আগেই বিনিয়োগ কমে গিয়েছিল। বেকারত্বের হার বাড়তে শুরু করেছিল। কিন্তু তখনও বাজারে চাহিদা ছিল ভালো মাত্রায়। উদ্বেগের বিষয় হল, এখন বাজারে চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে।

```